ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে খেলাধুলাকে হাতিয়ার করার আহ্বান

প্রধানমন্ত্রীর বাণী

মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে খেলাধুলাকে হাতিয়ার করার আহ্বান
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান গুরুত্ব দিতে হবে।

আগামীকাল (২০ জুন) অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে আজ (১৯ জুন) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই টুর্নামেন্ট একটি ইতিবাচক উদ্যোগ, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও যুগোপযোগীকরণে কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর নীতিমালা প্রণয়ন করা হয়েছে। দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

তিনি আরও জানান, এ টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমানভাবে অংশ নিচ্ছে। এ বছর সারা দেশে বালক-বালিকা মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়তনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মনন বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করা। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক পর্যায়েও আরও শক্তিশালী হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই হবে দেশের ভবিষ্যতের উজ্জ্বল মুখ, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গৌরবান্বিত করবে।

শেষে তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ট্যাগ : প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও খেলাধুলা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে খেলাধুলাকে হাতিয়ার করার আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ