ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হারল বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভালো শুরু করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরে গেলে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

অন্য ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

মিডল অর্ডারে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইয়াসির আলী রাব্বি। ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

ইয়াসিরকে কিছুটা সঙ্গ দেন শেখ মেহেদী হাসান। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদও দলের হার এড়াতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি দ্রুত রান তুলতে থাকেন।

নাহিদ রানা ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। তার বলে ৯ বলে ১৪ রান করে ফেরেন মারুমানি।

তিন নম্বরে নেমে ডিয়ন মেয়ার্স করেন ২০ রান। তবে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল ছোট ছোট ইনিংসে অবদান রাখেন।

শেষদিকে ব্র্যাড ইভান্সের ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হারল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভালো শুরু করতে পারেনি টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরে গেলে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

অন্য ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

মিডল অর্ডারে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইয়াসির আলী রাব্বি। ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

ইয়াসিরকে কিছুটা সঙ্গ দেন শেখ মেহেদী হাসান। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদও দলের হার এড়াতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি দ্রুত রান তুলতে থাকেন।

নাহিদ রানা ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন। তার বলে ৯ বলে ১৪ রান করে ফেরেন মারুমানি।

তিন নম্বরে নেমে ডিয়ন মেয়ার্স করেন ২০ রান। তবে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল ছোট ছোট ইনিংসে অবদান রাখেন।

শেষদিকে ব্র্যাড ইভান্সের ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ