ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধে শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা, তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। বরং শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছিল।

তিনি বলেন, এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে।

প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, বে-টার্মিনাল বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এতে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হলে তদন্ত করে অবশ্যই বিচার করা হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি জানান, ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।

ট্যাগ : জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধে শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা, তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। বরং শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছিল।

তিনি বলেন, এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে।

প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, বে-টার্মিনাল বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এতে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হলে তদন্ত করে অবশ্যই বিচার করা হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি জানান, ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ