ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে দলে নেই। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয় দলের নেতৃত্ব দিচ্ছেন।

টস শেষে হৃদয় জানান, দিনের ম্যাচ হওয়ায় শুরুতে বোলিং করে উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। পাশাপাশি সাম্প্রতিক জয়ের ধারাও ধরে রাখার লক্ষ্য রয়েছে দলের।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন হিসেবে দেখা গেছে ইয়াসির আলীর প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানান, টস জিতলেও তারা আগে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন। তার মতে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ধীর হয়ে যেতে পারে, যা পরের দিকে ব্যাটিং করা দলের জন্য কঠিন হতে পারে।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে দলে নেই। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয় দলের নেতৃত্ব দিচ্ছেন।

টস শেষে হৃদয় জানান, দিনের ম্যাচ হওয়ায় শুরুতে বোলিং করে উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। পাশাপাশি সাম্প্রতিক জয়ের ধারাও ধরে রাখার লক্ষ্য রয়েছে দলের।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন হিসেবে দেখা গেছে ইয়াসির আলীর প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানান, টস জিতলেও তারা আগে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন। তার মতে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ধীর হয়ে যেতে পারে, যা পরের দিকে ব্যাটিং করা দলের জন্য কঠিন হতে পারে।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ