ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বর্ষাকালে কেন বাড়ে হৃদ্‌যন্ত্রের চাপ, জানুন করণীয়

বর্ষাকালে কেন বাড়ে হৃদ্‌যন্ত্রের চাপ, জানুন করণীয়
সংগৃহীত ছবি
ফলো করুন

বর্ষা মানেই বৃষ্টি, শীতল বাতাস ও সবুজ প্রকৃতির সৌন্দর্য। তবে এই ঋতুতেই হৃদ্‌রোগীদের জন্য বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত আর্দ্রতা, সংক্রমণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার কারণে হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

চিকিৎসকদের মতে, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণে হৃদ্‌যন্ত্রকে বেশি কাজ করতে হয়। পাশাপাশি এ সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। জ্বর, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে দুর্বল হৃদ্‌যন্ত্র আরও চাপের মুখে পড়ে।

বিশেষ করে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ইতিহাস, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিউর, ভালভের সমস্যা, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের এ সময় বেশি সতর্ক থাকতে হবে।

চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে রক্তচাপ ওঠানামা করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ কমানো বা বন্ধ করা উচিত নয়। নিয়মিত রক্তচাপ মাপার অভ্যাসও উপকারী হতে পারে।

হার্ট ফেইলিউর রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, পা বা গোড়ালি ফুলে যাওয়া, অল্প সময়ে ওজন বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বর্ষায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডেঙ্গুর মতো সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এসব সংক্রমণ হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই জ্বর, দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরা, ভেজা জুতা-মোজা বদলে ফেলা এবং শরীর উষ্ণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে।

চিকিৎসকদের পরামর্শ, বর্ষাকালে হৃদ্‌রোগীরা নিয়মিত ওষুধ গ্রহণ, পরিমিত ব্যায়াম, সুষম খাবার এবং সতর্ক জীবনযাপনের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমাতে পারেন।

ট্যাগ : হৃদ্‌রোগ বর্ষাকাল স্বাস্থ্য পরামর্শ হার্ট ফেইলিউর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


বর্ষাকালে কেন বাড়ে হৃদ্‌যন্ত্রের চাপ, জানুন করণীয়

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বর্ষা মানেই বৃষ্টি, শীতল বাতাস ও সবুজ প্রকৃতির সৌন্দর্য। তবে এই ঋতুতেই হৃদ্‌রোগীদের জন্য বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত আর্দ্রতা, সংক্রমণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার কারণে হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

চিকিৎসকদের মতে, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণে হৃদ্‌যন্ত্রকে বেশি কাজ করতে হয়। পাশাপাশি এ সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। জ্বর, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে দুর্বল হৃদ্‌যন্ত্র আরও চাপের মুখে পড়ে।

বিশেষ করে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ইতিহাস, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিউর, ভালভের সমস্যা, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের এ সময় বেশি সতর্ক থাকতে হবে।

চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে রক্তচাপ ওঠানামা করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ কমানো বা বন্ধ করা উচিত নয়। নিয়মিত রক্তচাপ মাপার অভ্যাসও উপকারী হতে পারে।

হার্ট ফেইলিউর রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, পা বা গোড়ালি ফুলে যাওয়া, অল্প সময়ে ওজন বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বর্ষায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডেঙ্গুর মতো সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এসব সংক্রমণ হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই জ্বর, দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরা, ভেজা জুতা-মোজা বদলে ফেলা এবং শরীর উষ্ণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে।

চিকিৎসকদের পরামর্শ, বর্ষাকালে হৃদ্‌রোগীরা নিয়মিত ওষুধ গ্রহণ, পরিমিত ব্যায়াম, সুষম খাবার এবং সতর্ক জীবনযাপনের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমাতে পারেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ