বর্ষাকালে কেন বাড়ে হৃদ্যন্ত্রের চাপ, জানুন করণীয়
বর্ষা মানেই বৃষ্টি, শীতল বাতাস ও সবুজ প্রকৃতির সৌন্দর্য। তবে এই ঋতুতেই হৃদ্রোগীদের জন্য বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত আর্দ্রতা, সংক্রমণ, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার কারণে হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।চিকিৎসকদের মতে, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণে হৃদ্যন্ত্রকে বেশি কাজ করতে হয়। পাশাপাশি এ সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। জ্বর, নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে দুর্বল হৃদ্যন্ত্র আরও চাপের মুখে পড়ে।[BANGVIEWS-POST:1830]বিশেষ করে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ইতিহাস, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিউর, ভালভের সমস্যা, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের এ সময় বেশি সতর্ক থাকতে হবে।চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে রক্তচাপ ওঠানামা করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ কমানো বা বন্ধ করা উচিত নয়। নিয়মিত রক্তচাপ মাপার অভ্যাসও উপকারী হতে পারে।হার্ট ফেইলিউর রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, পা বা গোড়ালি ফুলে যাওয়া, অল্প সময়ে ওজন বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।বর্ষায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডেঙ্গুর মতো সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এসব সংক্রমণ হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই জ্বর, দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।[BANGVIEWS-POST:1828]বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরা, ভেজা জুতা-মোজা বদলে ফেলা এবং শরীর উষ্ণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে।
চিকিৎসকদের পরামর্শ, বর্ষাকালে হৃদ্রোগীরা নিয়মিত ওষুধ গ্রহণ, পরিমিত ব্যায়াম, সুষম খাবার এবং সতর্ক জীবনযাপনের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমাতে পারেন।