ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষ, নিরাপত্তা কর্মীসহ নিহত ৯

সংগৃহীত ছবি
ফলো করুন

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনকে ঘিরে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশ্মীরের উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক বিধানসভায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের ব্যবস্থা। আন্দোলনকারীদের দাবি, এই ব্যবস্থার কারণে স্থানীয় জনগণের প্রতিনিধিত্বের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুঞ্চের বিভাগীয় কমিশনার ওয়াহিদ খান জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয় আটকে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

তিনি জানান, তারারখাল এলাকায় সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী ও একজন পুলিশ সদস্য নিহত হন। রাওলাকোট এলাকায় পৃথক ঘটনায় আরও একজন আন্দোলনকারী ও একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জুন মাস থেকে শুরু হওয়া এই আন্দোলন ও সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা যৌথ অ্যাকশন কমিটি (জেইএসি) বুধবার রাওলাকোটে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে নিরাপত্তা বাহিনী।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ভারত বিশ্ব সংবাদ পাকিস্তান এশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষ, নিরাপত্তা কর্মীসহ নিহত ৯

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনকে ঘিরে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশ্মীরের উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক বিধানসভায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের ব্যবস্থা। আন্দোলনকারীদের দাবি, এই ব্যবস্থার কারণে স্থানীয় জনগণের প্রতিনিধিত্বের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুঞ্চের বিভাগীয় কমিশনার ওয়াহিদ খান জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয় আটকে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়।

তিনি জানান, তারারখাল এলাকায় সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী ও একজন পুলিশ সদস্য নিহত হন। রাওলাকোট এলাকায় পৃথক ঘটনায় আরও একজন আন্দোলনকারী ও একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, জুন মাস থেকে শুরু হওয়া এই আন্দোলন ও সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা যৌথ অ্যাকশন কমিটি (জেইএসি) বুধবার রাওলাকোটে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে নিরাপত্তা বাহিনী।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ