ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সব বোর্ডের কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

সংগৃহীত ছবি
ফলো করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য বোর্ডগুলোর আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মত দিয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও একই সিদ্ধান্ত জানিয়েছে।

মাহদী আমিন বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে দীর্ঘদিনের প্রস্তুতি ও পাঠ্যক্রম বিবেচনায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করাও সরকারের দায়িত্ব।

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতের সমস্যা হলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।

বিরূপ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি উল্লেখ করে মাহদী আমিন বলেন, ওই প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আকস্মিক জলাবদ্ধতার কারণে ওই কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়েন। পরে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে পরীক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করা হয়।

তিনি দাবি করেন, দেশের অল্প কয়েকটি কেন্দ্রের ছবি ও ভিডিও দিয়ে পুরো পরীক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করা ঠিক নয়। পুরোনো বা বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

মাহদী আমিন পরীক্ষার্থীদের সব ধরনের অস্থিরতা পেছনে ফেলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী পরীক্ষাগুলো নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা মাহদী আমিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সব বোর্ডের কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্য বোর্ডগুলোর আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মত দিয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও একই সিদ্ধান্ত জানিয়েছে।

মাহদী আমিন বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে দীর্ঘদিনের প্রস্তুতি ও পাঠ্যক্রম বিবেচনায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করাও সরকারের দায়িত্ব।

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতের সমস্যা হলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।

বিরূপ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি উল্লেখ করে মাহদী আমিন বলেন, ওই প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আকস্মিক জলাবদ্ধতার কারণে ওই কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়েন। পরে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে পরীক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করা হয়।

তিনি দাবি করেন, দেশের অল্প কয়েকটি কেন্দ্রের ছবি ও ভিডিও দিয়ে পুরো পরীক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করা ঠিক নয়। পুরোনো বা বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

মাহদী আমিন পরীক্ষার্থীদের সব ধরনের অস্থিরতা পেছনে ফেলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী পরীক্ষাগুলো নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ