ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাবির কর্মসূচি

ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং ৫ আগস্ট সরকার পতনের দিন উপলক্ষে ১৪ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সুপারিশের ভিত্তিতে আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের স্মরণ এবং ঐতিহাসিক ঘটনাগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হচ্ছে।

কর্মসূচির শুরুতে ১৪ জুলাই রাত ৮টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে একটি স্মৃতিফলক উদ্বোধন করা হবে।

১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনে জমায়েত ও আলোচনা সভা হবে। রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, রাত ১২টায় এক মিনিটের ব্ল্যাকআউট এবং রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি রয়েছে।

২০ জুলাই রাত ১২টা ১০ মিনিটে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করা হবে।

৫ আগস্ট সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় র‍্যালি বের হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি ছাত্রীদের হল হয়ে ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে গিয়ে শেষ হবে। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

পরদিন ৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং ‘জুলাই-২০২৪ অভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও থাকবে।

৬ আগস্ট সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

ট্যাগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই গণঅভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাবির কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং ৫ আগস্ট সরকার পতনের দিন উপলক্ষে ১৪ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সুপারিশের ভিত্তিতে আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের স্মরণ এবং ঐতিহাসিক ঘটনাগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হচ্ছে।

কর্মসূচির শুরুতে ১৪ জুলাই রাত ৮টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে একটি স্মৃতিফলক উদ্বোধন করা হবে।

১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনে জমায়েত ও আলোচনা সভা হবে। রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, রাত ১২টায় এক মিনিটের ব্ল্যাকআউট এবং রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি রয়েছে।

২০ জুলাই রাত ১২টা ১০ মিনিটে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করা হবে।

৫ আগস্ট সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় র‍্যালি বের হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি ছাত্রীদের হল হয়ে ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে গিয়ে শেষ হবে। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

পরদিন ৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং ‘জুলাই-২০২৪ অভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও থাকবে।

৬ আগস্ট সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ