ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে নাগরিকদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিজের ব্যক্তিগত অভ্যাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু তিনি যেখানে-সেখানে ফেলেন না। পকেটে রেখে পরে বাসায় বা নির্ধারিত স্থানের ডাস্টবিনে ফেলেন। ছোটবেলা থেকেই তিনি এ অভ্যাস অনুসরণ করছেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকার বা নির্দিষ্ট কিছু মানুষের দায়িত্ব নয়। দেশকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককে নিজের আচরণ ও অভ্যাসের প্রতি সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী পানির বোতল, খাবারের প্যাকেট, টিস্যু ও অন্যান্য বর্জ্য রাস্তাঘাট বা খাল-বিলে না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহার শেষে এসব সামগ্রী নির্ধারিত স্থানে ফেললে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব।

তারেক রহমান বলেন, মানুষ নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখে, দেশকেও একইভাবে নিজের ঘর হিসেবে ভাবতে হবে। বাইরে থেকে কেউ এসে দেশ পরিষ্কার করে দেবে না। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি বলেন, অপরিকল্পিতভাবে আবর্জনা ফেললে এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে।

সরিকল-বাটাজোর খালে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখলেও অন্যরা নিয়মিত ময়লা ফেললে কোনো স্থান পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা আবর্জনা শুধু পরিবেশ নয়, দেশের সৌন্দর্যও নষ্ট করে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন করে খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টার দিকে তাঁর গাড়িবহর সেখানে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাঁকে স্বাগত জানান।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

দেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে নাগরিকদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিজের ব্যক্তিগত অভ্যাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু তিনি যেখানে-সেখানে ফেলেন না। পকেটে রেখে পরে বাসায় বা নির্ধারিত স্থানের ডাস্টবিনে ফেলেন। ছোটবেলা থেকেই তিনি এ অভ্যাস অনুসরণ করছেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকার বা নির্দিষ্ট কিছু মানুষের দায়িত্ব নয়। দেশকে পরিষ্কার রাখতে প্রত্যেক নাগরিককে নিজের আচরণ ও অভ্যাসের প্রতি সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী পানির বোতল, খাবারের প্যাকেট, টিস্যু ও অন্যান্য বর্জ্য রাস্তাঘাট বা খাল-বিলে না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহার শেষে এসব সামগ্রী নির্ধারিত স্থানে ফেললে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব।

তারেক রহমান বলেন, মানুষ নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখে, দেশকেও একইভাবে নিজের ঘর হিসেবে ভাবতে হবে। বাইরে থেকে কেউ এসে দেশ পরিষ্কার করে দেবে না। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি বলেন, অপরিকল্পিতভাবে আবর্জনা ফেললে এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে।

সরিকল-বাটাজোর খালে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখলেও অন্যরা নিয়মিত ময়লা ফেললে কোনো স্থান পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা আবর্জনা শুধু পরিবেশ নয়, দেশের সৌন্দর্যও নষ্ট করে। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন করে খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টার দিকে তাঁর গাড়িবহর সেখানে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাঁকে স্বাগত জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ