ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ সেমিতে ফ্রান্সের একাদশে বড় পরিবর্তন

ছবি : সংগৃহিত
ফলো করুন

ছয় বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। পুরো টুর্নামেন্টে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল খেলা দুই দলের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

ডালাসে হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে ফরাসিরা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম চার ম্যাচের তিনটিতেই শুরু থেকে খেলেছিলেন চুয়ামেনি। তবে কুঁচকিতে সামান্য চোট পাওয়ায় প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে নকআউট পর্বের দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, চুয়ামেনি এখন অনেকটাই সুস্থ এবং স্পেনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। ফলে কোচ দিদিয়ের দেশম তাকে আবারও শুরুর একাদশে ফেরাতে পারেন।

চুয়ামেনির অনুপস্থিতিতে মানু কোনে মাঝমাঠে সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করেছেন। তবে চুয়ামেনি ফিরলে তাকে বেঞ্চে বসতে হতে পারে। মরক্কোর বিপক্ষে জয় পাওয়া ফ্রান্সের একাদশে এটিই একমাত্র পরিবর্তন হতে পারে।

মাঝমাঠে আদ্রিয়েন র‍্যাবিওর সঙ্গে চুয়ামেনিকে দেখা যেতে পারে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ওপর ভরসা রাখতে পারেন দেশম।

এমবাপে, দায়োত উপামেকানো ও উইলিয়াম সালিবার ফিটনেস নিয়ে সামান্য শঙ্কা থাকলেও তাদের শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি। চুয়ামেনির প্রত্যাবর্তন স্পেনের বিপক্ষে ফ্রান্সের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স ফুটবল দল স্পেন ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ সেমিতে ফ্রান্সের একাদশে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ছয় বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। পুরো টুর্নামেন্টে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল খেলা দুই দলের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

ডালাসে হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবর পেয়েছে ফরাসিরা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম চার ম্যাচের তিনটিতেই শুরু থেকে খেলেছিলেন চুয়ামেনি। তবে কুঁচকিতে সামান্য চোট পাওয়ায় প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে নকআউট পর্বের দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, চুয়ামেনি এখন অনেকটাই সুস্থ এবং স্পেনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। ফলে কোচ দিদিয়ের দেশম তাকে আবারও শুরুর একাদশে ফেরাতে পারেন।

চুয়ামেনির অনুপস্থিতিতে মানু কোনে মাঝমাঠে সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করেছেন। তবে চুয়ামেনি ফিরলে তাকে বেঞ্চে বসতে হতে পারে। মরক্কোর বিপক্ষে জয় পাওয়া ফ্রান্সের একাদশে এটিই একমাত্র পরিবর্তন হতে পারে।

মাঝমাঠে আদ্রিয়েন র‍্যাবিওর সঙ্গে চুয়ামেনিকে দেখা যেতে পারে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ওপর ভরসা রাখতে পারেন দেশম।

এমবাপে, দায়োত উপামেকানো ও উইলিয়াম সালিবার ফিটনেস নিয়ে সামান্য শঙ্কা থাকলেও তাদের শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি। চুয়ামেনির প্রত্যাবর্তন স্পেনের বিপক্ষে ফ্রান্সের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ