ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারেক রহমানকে একনজর দেখতে শিবচরে জনস্রোত

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সোমবার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে জড়ো হন বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাঁচ্চর গোলচত্বর অতিক্রম করে। এ সময় তারেক রহমান গাড়ির ভেতর থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মুহূর্তেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জাতীয় ও দলীয় পতাকা হাতে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষায় মহাসড়কের পাশে অবস্থান নেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানালে তাঁদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিবচর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই পাঁচ্চর গোলচত্বরে সারিবদ্ধভাবে অবস্থান নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্যসচিব সোহেল রানা কর্মসূচির শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়। পোশাকধারী ও সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা বলেন, শিবচরবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করার অপেক্ষায় ছিলেন। তাঁর এই সফর দক্ষিণাঞ্চল ও শিবচরের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদী।

সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে গৌরনদী ও বরিশাল নগরে বৃক্ষরোপণ এবং দলীয় সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ট্যাগ : তারেক রহমান প্রধানমন্ত্রী বরিশাল সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তারেক রহমানকে একনজর দেখতে শিবচরে জনস্রোত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সোমবার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে জড়ো হন বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাঁচ্চর গোলচত্বর অতিক্রম করে। এ সময় তারেক রহমান গাড়ির ভেতর থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মুহূর্তেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জাতীয় ও দলীয় পতাকা হাতে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষায় মহাসড়কের পাশে অবস্থান নেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানালে তাঁদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিবচর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই পাঁচ্চর গোলচত্বরে সারিবদ্ধভাবে অবস্থান নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্যসচিব সোহেল রানা কর্মসূচির শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়। পোশাকধারী ও সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা বলেন, শিবচরবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করার অপেক্ষায় ছিলেন। তাঁর এই সফর দক্ষিণাঞ্চল ও শিবচরের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদী।

সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে গৌরনদী ও বরিশাল নগরে বৃক্ষরোপণ এবং দলীয় সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ