জনতার প্রত্যাশা ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সফর ঘিরে পথে পথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া মানুষ হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। জনতার উষ্ণ ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান।
বরিশাল সফরে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্যসমূহ