ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে জনস্রোত

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে মাদারীপুরেও উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার খবরে ভোর থেকেই শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডসহ ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানেও সমর্থকেরা জড়ো হন।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর জন্য তাঁরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি তৃণমূলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক এতে অংশ নেন।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে অন্য রকম আনন্দ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতেই সবাই সড়কের পাশে জড়ো হয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই নেতা-কর্মী ও সমর্থকেরা মহাসড়কে এসেছেন।

ট্যাগ : বিএনপি জেলার খবর তারেক রহমান মাদারীপুর পদ্মা সেতু বরিশাল জেলা বরিশাল বিভাগ বরিশাল সদর মাদারীপুর সদর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে জনস্রোত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে মাদারীপুরেও উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশালে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার খবরে ভোর থেকেই শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডসহ ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানেও সমর্থকেরা জড়ো হন।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর জন্য তাঁরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি তৃণমূলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক এতে অংশ নেন।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে অন্য রকম আনন্দ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানাতেই সবাই সড়কের পাশে জড়ো হয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই নেতা-কর্মী ও সমর্থকেরা মহাসড়কে এসেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ