ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৯

সংগৃহীত ছবি
ফলো করুন

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার উভয় পক্ষের কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের দুজন ক্রিভি রিহ শহরের একটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ ড্রোন হামলায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইয়ারোস্লাভ শানকো।

অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের এনারহোদার শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ।

এ ছাড়া ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৯

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার উভয় পক্ষের কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বিভিন্ন এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের দুজন ক্রিভি রিহ শহরের একটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ ড্রোন হামলায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইয়ারোস্লাভ শানকো।

অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের এনারহোদার শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ।

এ ছাড়া ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দুই পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ