ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানাল ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয় এবং সেমিফাইনালে উত্তরণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস।

রোববার (১২ জুলাই) সকালে আয়োজিত এক পাবলিক ভিউয়িং অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা হাজারো বাংলাদেশি ফুটবলপ্রেমীর সঙ্গে বসে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ উপভোগ করেন।

ম্যাচ শেষে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা মাঠের ভেতরে সীমাবদ্ধ থাকলেও ফুটবল বিশ্বজুড়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমেরও প্রশংসা করা হয়। দূতাবাস জানায়, বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের বিপুল উপস্থিতি দেশটির ফুটবলপ্রেম ও বৈশ্বিক ফুটবলের প্রতি মানুষের গভীর আবেগের প্রতিফলন।

এছাড়া আয়োজিত পাবলিক ভিউয়িং অনুষ্ঠানটি ফুটবলের সার্বজনীন আবেদনকে আরও একবার তুলে ধরেছে বলেও উল্লেখ করা হয়। দূতাবাসের মতে, খেলাধুলা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করার অনন্য শক্তি রাখে।

অনুষ্ঠানটি আয়োজনের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে সুইজারল্যান্ড দূতাবাস জানায়, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা সুইজারল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানাল ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয় এবং সেমিফাইনালে উত্তরণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস।

রোববার (১২ জুলাই) সকালে আয়োজিত এক পাবলিক ভিউয়িং অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা হাজারো বাংলাদেশি ফুটবলপ্রেমীর সঙ্গে বসে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ উপভোগ করেন।

ম্যাচ শেষে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা মাঠের ভেতরে সীমাবদ্ধ থাকলেও ফুটবল বিশ্বজুড়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমেরও প্রশংসা করা হয়। দূতাবাস জানায়, বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের বিপুল উপস্থিতি দেশটির ফুটবলপ্রেম ও বৈশ্বিক ফুটবলের প্রতি মানুষের গভীর আবেগের প্রতিফলন।

এছাড়া আয়োজিত পাবলিক ভিউয়িং অনুষ্ঠানটি ফুটবলের সার্বজনীন আবেদনকে আরও একবার তুলে ধরেছে বলেও উল্লেখ করা হয়। দূতাবাসের মতে, খেলাধুলা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করার অনন্য শক্তি রাখে।

অনুষ্ঠানটি আয়োজনের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে সুইজারল্যান্ড দূতাবাস জানায়, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ