ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন

শেখ হাসিনার উদ্দেশে ড. আসিফ নজরুল

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন
সংগৃহীত ছবি
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণার পর তাকে এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

‘স্বাগতম, শেখ হাসিনা’ শিরোনামের ওই স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে এবং বলছে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে বিলম্ব না করে এখনই ফিরে আসা উচিত।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থপাচার, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার মতো বিভিন্ন অভিযোগের বিষয়ে শেখ হাসিনার আদালত ও জনগণের সামনে জবাব দেওয়া প্রয়োজন।

স্ট্যাটাসে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হয়েছেন। তাই দেশে ফেরার পরিকল্পনা বাস্তব হলে দ্রুত ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। আর যদি বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না করারও পরামর্শ দেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান।

ট্যাগ : আদালত শেখ হাসিনা আসিফ নজরুল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণার পর তাকে এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

‘স্বাগতম, শেখ হাসিনা’ শিরোনামের ওই স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে এবং বলছে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে বিলম্ব না করে এখনই ফিরে আসা উচিত।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থপাচার, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার মতো বিভিন্ন অভিযোগের বিষয়ে শেখ হাসিনার আদালত ও জনগণের সামনে জবাব দেওয়া প্রয়োজন।

স্ট্যাটাসে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হয়েছেন। তাই দেশে ফেরার পরিকল্পনা বাস্তব হলে দ্রুত ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। আর যদি বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না করারও পরামর্শ দেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ