ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে হামলায় যোগ দিতে ট্রাম্পের অনুমতির অপেক্ষায় ইসরাইল

সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও চরম উত্তেজনার মধ্যে ইরানে নতুন করে সামরিক অভিযানে যোগ দিতে আগ্রহী ইসরাইল। তবে এ জন্য দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার ‘কান’।

সূত্র উল্লেখ না করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ধারণা করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে থেকে ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ইসরাইল।  

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে। জেরুজালেমের একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে এবং প্রয়োজনে পুরোপুরি যুদ্ধ পুনরায় শুরু করতে ইসরাইল আগ্রহী।  

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরুর আগের দিন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সূত্র বলেছিল, প্রয়োজন হলে ইসরাইল আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

তবে ওই সূত্র স্বীকার করেছে, ইসরাইল এমন পরিস্থিতি চায় না, যাতে দেশটির সাধারণ নাগরিকদের আবারও বোমা আশ্রয়কেন্দ্রে যেতে হয়। তা সত্ত্বেও ইরানে চলমান ঘটনাপ্রবাহ উপেক্ষা করতেও রাজি নয় তেল আবিব।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে ইসরাইলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও দেশটি সেই মূল্য দিতে প্রস্তুত।

তবে এখন পর্যন্ত ইসরাইলের সরকার বা সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরানে নতুন হামলায় যোগ দেওয়ার ঘোষণা দেয়নি। পুরো বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রভিত্তিক প্রতিবেদনের ওপর নির্ভরশীল।

সূত্র: টাইমস অব ইসরাইল

ট্যাগ : ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইরানে হামলায় যোগ দিতে ট্রাম্পের অনুমতির অপেক্ষায় ইসরাইল

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও চরম উত্তেজনার মধ্যে ইরানে নতুন করে সামরিক অভিযানে যোগ দিতে আগ্রহী ইসরাইল। তবে এ জন্য দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার ‘কান’।

সূত্র উল্লেখ না করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ধারণা করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে থেকে ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ইসরাইল।  

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে। জেরুজালেমের একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে এবং প্রয়োজনে পুরোপুরি যুদ্ধ পুনরায় শুরু করতে ইসরাইল আগ্রহী।  

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরুর আগের দিন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সূত্র বলেছিল, প্রয়োজন হলে ইসরাইল আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

তবে ওই সূত্র স্বীকার করেছে, ইসরাইল এমন পরিস্থিতি চায় না, যাতে দেশটির সাধারণ নাগরিকদের আবারও বোমা আশ্রয়কেন্দ্রে যেতে হয়। তা সত্ত্বেও ইরানে চলমান ঘটনাপ্রবাহ উপেক্ষা করতেও রাজি নয় তেল আবিব।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে ইসরাইলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও দেশটি সেই মূল্য দিতে প্রস্তুত।

তবে এখন পর্যন্ত ইসরাইলের সরকার বা সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরানে নতুন হামলায় যোগ দেওয়ার ঘোষণা দেয়নি। পুরো বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রভিত্তিক প্রতিবেদনের ওপর নির্ভরশীল।

সূত্র: টাইমস অব ইসরাইল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ