ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা, অশুল্ক বাণিজ্য বাধা দূরীকরণ, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী প্রস্তুতি এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব বিষয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং বাকি বিষয়গুলো সমাধানে আন্তরিকভাবে কাজ চলছে।

তিনি বলেন, সরকার এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমবে এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি, জ্বালানি সংকট সমাধান, বাণিজ্য বাধা দূর এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানাগুলো দক্ষ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরুর জন্য ইইউ প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, অশুল্ক বাণিজ্য বাধা কমানো, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে দ্রুত ও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে এফটিএ আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা, অশুল্ক বাণিজ্য বাধা দূরীকরণ, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী প্রস্তুতি এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব বিষয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং বাকি বিষয়গুলো সমাধানে আন্তরিকভাবে কাজ চলছে।

তিনি বলেন, সরকার এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমবে এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি, জ্বালানি সংকট সমাধান, বাণিজ্য বাধা দূর এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানাগুলো দক্ষ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরুর জন্য ইইউ প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, অশুল্ক বাণিজ্য বাধা কমানো, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে দ্রুত ও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে এফটিএ আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ