দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জনে।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল ১০৫ জনের। বাকি ১ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যাঁদের সন্দেহজনক হামজনিত মৃত্যুর হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা হচ্ছে।














মন্তব্যসমূহ