ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে রয়েছে, আইনগত ব্যবস্থা নেব: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে কোচিং সেন্টারে সময় দেওয়া কিংবা দায়িত্ব ফেলে মিটিং-মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কারা নিয়মিত ক্লাস নিচ্ছেন না, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে কোচিং সেন্টারে পড়ানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি সরকারের নজরে রয়েছে। বেতনভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা। সেই দায়িত্ব অবহেলা করে কোচিং কার্যক্রমে যুক্ত থাকা গ্রহণযোগ্য নয়।

মিটিং-মিছিলে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব পালনের সময় রাজনৈতিক কর্মসূচি কিংবা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া উচিত নয়। বিশেষ করে ক্লাস বাদ দিয়ে আন্দোলন বা মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের কারণে পাঠদান ব্যাহত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলির দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অতীতে বদলির সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষক নিজ এলাকা থেকে দূরবর্তী প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হয়েছেন। এই সমস্যা সমাধানে বদলির একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগের অতীত পরিস্থিতি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকারের সময় তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে নিয়োগপ্রক্রিয়ার ত্রুটির কারণে শিক্ষকদের কর্মস্থল ও বদলি নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি কাজ করছেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা পূরণ করবে, সেগুলো পর্যায়ক্রমে এমপিও সুবিধা পাবে। এ জন্য শিক্ষকদের আন্দোলন বা মন্ত্রণালয়ে ধরনা দেওয়ার প্রয়োজন নেই। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় যোগ্য প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শিক্ষার্থীদের উপবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সুবিধা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো প্রয়োজনীয় ভবন পায়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তবে নতুন ভবন বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার ফলাফল এবং প্রতিষ্ঠানের প্রকৃত প্রয়োজন বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী নেই কিংবা শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠান আপাতত অবকাঠামোগত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে না।

ট্যাগ : শিক্ষামন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে রয়েছে, আইনগত ব্যবস্থা নেব: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে কোচিং সেন্টারে সময় দেওয়া কিংবা দায়িত্ব ফেলে মিটিং-মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কারা নিয়মিত ক্লাস নিচ্ছেন না, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে কোচিং সেন্টারে পড়ানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি সরকারের নজরে রয়েছে। বেতনভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা। সেই দায়িত্ব অবহেলা করে কোচিং কার্যক্রমে যুক্ত থাকা গ্রহণযোগ্য নয়।

মিটিং-মিছিলে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব পালনের সময় রাজনৈতিক কর্মসূচি কিংবা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া উচিত নয়। বিশেষ করে ক্লাস বাদ দিয়ে আন্দোলন বা মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের কারণে পাঠদান ব্যাহত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলির দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অতীতে বদলির সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষক নিজ এলাকা থেকে দূরবর্তী প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হয়েছেন। এই সমস্যা সমাধানে বদলির একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগের অতীত পরিস্থিতি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকারের সময় তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে নিয়োগপ্রক্রিয়ার ত্রুটির কারণে শিক্ষকদের কর্মস্থল ও বদলি নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি কাজ করছেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা পূরণ করবে, সেগুলো পর্যায়ক্রমে এমপিও সুবিধা পাবে। এ জন্য শিক্ষকদের আন্দোলন বা মন্ত্রণালয়ে ধরনা দেওয়ার প্রয়োজন নেই। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় যোগ্য প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শিক্ষার্থীদের উপবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সুবিধা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো প্রয়োজনীয় ভবন পায়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তবে নতুন ভবন বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার ফলাফল এবং প্রতিষ্ঠানের প্রকৃত প্রয়োজন বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী নেই কিংবা শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠান আপাতত অবকাঠামোগত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ