ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমোদন পেল স্পেসএক্স

ছবি: সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য মহাকাশেই বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনায় বড় অগ্রগতি অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তবে অনুমোদন পাওয়া মানেই সব স্যাটেলাইট উৎক্ষেপণ নিশ্চিত হওয়া নয়। প্রকল্পটি বাস্তবায়নে এখনো বড় ধরনের প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্পেসএক্সের পরিকল্পনাটি অনুমোদন করে এফসিসি। যুক্তরাষ্ট্রে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরির জন্য এ ধরনের অনুমোদন এটিই প্রথম।

এই প্রকল্পের লক্ষ্য কক্ষপথে স্থাপিত বিপুলসংখ্যক কম্পিউটিং মডিউলের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করা। এসব মডিউলে প্রক্রিয়াকৃত তথ্য পৃথিবীতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, মহাকাশভিত্তিক এই প্রযুক্তি দেশটির দ্রুত সম্প্রসারণশীল সুপার ইন্টেলিজেন্স খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, সুপার ইন্টেলিজেন্সের যুগে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

সংস্থাটির মূল্যায়নে, এই উদ্যোগ ভবিষ্যতে এমন এক সভ্যতার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে, যেখানে সূর্যের পূর্ণ শক্তি কাজে লাগানোর প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

স্পেসএক্সের পরিকল্পনার পেছনে অন্যতম কারণ পৃথিবীতে এআই ডেটা সেন্টারের ক্রমবর্ধমান বিদ্যুৎ ও পানির চাহিদা।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য বড় আকারের ডেটা সেন্টারের প্রয়োজন হচ্ছে। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি যন্ত্রপাতি ঠান্ডা রাখার জন্য প্রয়োজন হয় পানি ও অন্যান্য শীতলীকরণব্যবস্থা।

এতে বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে পৃথিবীর বাইরে ডেটা প্রক্রিয়াকরণের অবকাঠামো তৈরিকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছে স্পেসএক্স।

এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করা সম্ভব। এতে ডেটা সেন্টার পরিচালনায় জ্বালানি দক্ষতা বাড়তে পারে।

স্পেসএক্সের দাবি, সৌরশক্তি সরাসরি ব্যবহারের পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় তুলনামূলক কম রাখা গেলে মহাকাশভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা ব্যয়সাশ্রয়ী হয়ে উঠতে পারে।

একই সঙ্গে পৃথিবীতে প্রচলিত ডেটা সেন্টার পরিচালনার কারণে সৃষ্ট পরিবেশগত চাপ কমানোর সম্ভাবনাও রয়েছে।

তবে এত বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরে।

সংস্থাটি জানায়, এ ধরনের প্রযুক্তি পৃথিবীতে ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে সহায়ক হতে পারে। কিন্তু বাস্তবায়নের পথে উল্লেখযোগ্য প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে।

বিশেষ করে কম্পিউটিং যন্ত্রপাতির তাপ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ।

ডেটা প্রক্রিয়াকরণের সময় শক্তিশালী কম্পিউটার প্রচুর তাপ উৎপন্ন করে। পৃথিবীতে বিশেষ শীতলীকরণব্যবস্থার মাধ্যমে এই তাপ নিয়ন্ত্রণ করা হলেও মহাকাশে একই কাজ করা জটিল।

এ ছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেলে সেগুলোর অবস্থান ও চলাচল সমন্বয় করা কঠিন হয়ে উঠতে পারে।

জিএও সতর্ক করেছে, বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপনের ফলে মহাকাশে সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে।

এদিকে এফসিসির অনুমোদনের সঙ্গে স্পেসএক্সের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে প্রতিষ্ঠানটিকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে।

পরবর্তী ধাপে ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার ৫০ শতাংশ স্যাটেলাইট স্থাপনের শর্ত রয়েছে।

তবে শেষ পর্যন্ত স্পেসএক্স সত্যিই ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে সব মিলিয়ে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সে তুলনায় স্পেসএক্সের প্রস্তাবিত নেটওয়ার্কের আকার অনেক বড়।

স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় ভবিষ্যতে প্রযুক্তিগত নকশা পরিবর্তনের সুযোগ রাখতে বাস্তবে যত স্যাটেলাইট স্থাপন করতে চায়, তার চেয়েও বেশি সংখ্যার অনুমোদন নিয়ে থাকে।

এর আগে স্পেসএক্স তার স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এই নেটওয়ার্কে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।

মহাকাশে বিপুলসংখ্যক কম্পিউটিং মডিউল পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

রকেটটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এর উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হলে বড় পরিসরে মহাকাশে অবকাঠামো স্থাপনের খরচও কমতে পারে।

ফলে স্পেসএক্সের এই প্রকল্প শুধু এআই প্রযুক্তির ভবিষ্যৎ নয়, মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণের নতুন সম্ভাবনাও সামনে এনেছে। তবে অনুমোদিত পরিকল্পনা বাস্তবে রূপ দিতে প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক ব্যয় এবং কক্ষপথের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রতিষ্ঠানটিকে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

ট্যাগ : ইলন মাস্ক স্পেসএক্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমোদন পেল স্পেসএক্স

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য মহাকাশেই বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনায় বড় অগ্রগতি অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তবে অনুমোদন পাওয়া মানেই সব স্যাটেলাইট উৎক্ষেপণ নিশ্চিত হওয়া নয়। প্রকল্পটি বাস্তবায়নে এখনো বড় ধরনের প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্পেসএক্সের পরিকল্পনাটি অনুমোদন করে এফসিসি। যুক্তরাষ্ট্রে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরির জন্য এ ধরনের অনুমোদন এটিই প্রথম।

এই প্রকল্পের লক্ষ্য কক্ষপথে স্থাপিত বিপুলসংখ্যক কম্পিউটিং মডিউলের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করা। এসব মডিউলে প্রক্রিয়াকৃত তথ্য পৃথিবীতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, মহাকাশভিত্তিক এই প্রযুক্তি দেশটির দ্রুত সম্প্রসারণশীল সুপার ইন্টেলিজেন্স খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, সুপার ইন্টেলিজেন্সের যুগে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

সংস্থাটির মূল্যায়নে, এই উদ্যোগ ভবিষ্যতে এমন এক সভ্যতার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে, যেখানে সূর্যের পূর্ণ শক্তি কাজে লাগানোর প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

স্পেসএক্সের পরিকল্পনার পেছনে অন্যতম কারণ পৃথিবীতে এআই ডেটা সেন্টারের ক্রমবর্ধমান বিদ্যুৎ ও পানির চাহিদা।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য বড় আকারের ডেটা সেন্টারের প্রয়োজন হচ্ছে। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি যন্ত্রপাতি ঠান্ডা রাখার জন্য প্রয়োজন হয় পানি ও অন্যান্য শীতলীকরণব্যবস্থা।

এতে বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে পৃথিবীর বাইরে ডেটা প্রক্রিয়াকরণের অবকাঠামো তৈরিকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছে স্পেসএক্স।

এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করা সম্ভব। এতে ডেটা সেন্টার পরিচালনায় জ্বালানি দক্ষতা বাড়তে পারে।

স্পেসএক্সের দাবি, সৌরশক্তি সরাসরি ব্যবহারের পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় তুলনামূলক কম রাখা গেলে মহাকাশভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা ব্যয়সাশ্রয়ী হয়ে উঠতে পারে।

একই সঙ্গে পৃথিবীতে প্রচলিত ডেটা সেন্টার পরিচালনার কারণে সৃষ্ট পরিবেশগত চাপ কমানোর সম্ভাবনাও রয়েছে।

তবে এত বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরে।

সংস্থাটি জানায়, এ ধরনের প্রযুক্তি পৃথিবীতে ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে সহায়ক হতে পারে। কিন্তু বাস্তবায়নের পথে উল্লেখযোগ্য প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে।

বিশেষ করে কম্পিউটিং যন্ত্রপাতির তাপ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ।

ডেটা প্রক্রিয়াকরণের সময় শক্তিশালী কম্পিউটার প্রচুর তাপ উৎপন্ন করে। পৃথিবীতে বিশেষ শীতলীকরণব্যবস্থার মাধ্যমে এই তাপ নিয়ন্ত্রণ করা হলেও মহাকাশে একই কাজ করা জটিল।

এ ছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেলে সেগুলোর অবস্থান ও চলাচল সমন্বয় করা কঠিন হয়ে উঠতে পারে।

জিএও সতর্ক করেছে, বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপনের ফলে মহাকাশে সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে।

এদিকে এফসিসির অনুমোদনের সঙ্গে স্পেসএক্সের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে প্রতিষ্ঠানটিকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে।

পরবর্তী ধাপে ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার ৫০ শতাংশ স্যাটেলাইট স্থাপনের শর্ত রয়েছে।

তবে শেষ পর্যন্ত স্পেসএক্স সত্যিই ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে সব মিলিয়ে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সে তুলনায় স্পেসএক্সের প্রস্তাবিত নেটওয়ার্কের আকার অনেক বড়।

স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় ভবিষ্যতে প্রযুক্তিগত নকশা পরিবর্তনের সুযোগ রাখতে বাস্তবে যত স্যাটেলাইট স্থাপন করতে চায়, তার চেয়েও বেশি সংখ্যার অনুমোদন নিয়ে থাকে।

এর আগে স্পেসএক্স তার স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এই নেটওয়ার্কে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।

মহাকাশে বিপুলসংখ্যক কম্পিউটিং মডিউল পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

রকেটটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এর উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হলে বড় পরিসরে মহাকাশে অবকাঠামো স্থাপনের খরচও কমতে পারে।

ফলে স্পেসএক্সের এই প্রকল্প শুধু এআই প্রযুক্তির ভবিষ্যৎ নয়, মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণের নতুন সম্ভাবনাও সামনে এনেছে। তবে অনুমোদিত পরিকল্পনা বাস্তবে রূপ দিতে প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক ব্যয় এবং কক্ষপথের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রতিষ্ঠানটিকে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ