পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বাংলাদেশের সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন।
সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে কিংবা বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।














মন্তব্যসমূহ