ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি টাকা

ফাইল ছবি
ফলো করুন

চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্নির্মাণে মোট ৩১৬ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮১৮ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দুটি প্রকল্পের নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা। অন্যদিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন এবং পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা।

দুটি প্রকল্পের কাজই বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রয়োজনীয় অর্থ সরকারের নিজস্ব তহবিল বা জিওবি থেকে ব্যয় করা হবে।

কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যমান সড়কের উন্নয়ন ও শক্তিশালীকরণের পাশাপাশি নতুন করে ২ দশমিক ৫০ কিলোমিটার পেভমেন্ট বা সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পটির ডব্লিউপি-০২ প্যাকেজের কাজের জন্য সরকারি ইলেকট্রনিক ক্রয়ব্যবস্থা বা ই-জিপি পোর্টালে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে আটটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়।

দরপত্র মূল্যায়নে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে সর্বনিম্ন দরদাতা স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে কাজ দেওয়ার সুপারিশ করে দরপত্র মূল্যায়ন কমিটি।

সেই সুপারিশের ভিত্তিতে কর ও ভ্যাটসহ ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকায় প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের মূল প্রকল্পটি ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক, সেতু এবং কালভার্ট পুনর্বাসন ও পুনর্নির্মাণে প্রায় ১৪৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের অধীনে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়কের ১০ কিলোমিটার অংশে পুনর্বাসন, পুনর্নির্মাণ ও উন্নয়নকাজ করা হবে।

কাজের মধ্যে রয়েছে মাটির কাজ, বিদ্যমান পিচঢালা সড়ক প্রশস্তকরণ, পেভমেন্ট শক্তিশালীকরণ, বাস বে ও সড়ক সংযোগস্থল নির্মাণ এবং আরসিসি ড্রেন স্থাপন।

এ ছাড়া কংক্রিট ব্লক দিয়ে সড়কের ঢাল সুরক্ষা, নির্দেশক চিহ্ন ও সংকেত স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজও প্রকল্পটির আওতায় রয়েছে।

এই প্যাকেজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে নয়টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব কারিগরি ও আর্থিক মূল্যায়নে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকায় কাজ দেওয়ার সুপারিশ করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাব অনুমোদন করেছে।

সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এর বাস্তবায়ন মেয়াদ ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অনুমোদিত দুটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে চট্টগ্রামে কর্ণফুলী টানেলের সঙ্গে জাতীয় মহাসড়কের সংযোগব্যবস্থা উন্নয়ন এবং বন্যাকবলিত সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়া হবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্নির্মাণে মোট ৩১৬ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮১৮ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দুটি প্রকল্পের নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা। অন্যদিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন এবং পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা।

দুটি প্রকল্পের কাজই বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রয়োজনীয় অর্থ সরকারের নিজস্ব তহবিল বা জিওবি থেকে ব্যয় করা হবে।

কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যমান সড়কের উন্নয়ন ও শক্তিশালীকরণের পাশাপাশি নতুন করে ২ দশমিক ৫০ কিলোমিটার পেভমেন্ট বা সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পটির ডব্লিউপি-০২ প্যাকেজের কাজের জন্য সরকারি ইলেকট্রনিক ক্রয়ব্যবস্থা বা ই-জিপি পোর্টালে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে আটটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়।

দরপত্র মূল্যায়নে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে সর্বনিম্ন দরদাতা স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে কাজ দেওয়ার সুপারিশ করে দরপত্র মূল্যায়ন কমিটি।

সেই সুপারিশের ভিত্তিতে কর ও ভ্যাটসহ ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকায় প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের মূল প্রকল্পটি ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক, সেতু এবং কালভার্ট পুনর্বাসন ও পুনর্নির্মাণে প্রায় ১৪৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের অধীনে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়কের ১০ কিলোমিটার অংশে পুনর্বাসন, পুনর্নির্মাণ ও উন্নয়নকাজ করা হবে।

কাজের মধ্যে রয়েছে মাটির কাজ, বিদ্যমান পিচঢালা সড়ক প্রশস্তকরণ, পেভমেন্ট শক্তিশালীকরণ, বাস বে ও সড়ক সংযোগস্থল নির্মাণ এবং আরসিসি ড্রেন স্থাপন।

এ ছাড়া কংক্রিট ব্লক দিয়ে সড়কের ঢাল সুরক্ষা, নির্দেশক চিহ্ন ও সংকেত স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজও প্রকল্পটির আওতায় রয়েছে।

এই প্যাকেজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে নয়টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব কারিগরি ও আর্থিক মূল্যায়নে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকায় কাজ দেওয়ার সুপারিশ করা হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাব অনুমোদন করেছে।

সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এর বাস্তবায়ন মেয়াদ ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অনুমোদিত দুটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে চট্টগ্রামে কর্ণফুলী টানেলের সঙ্গে জাতীয় মহাসড়কের সংযোগব্যবস্থা উন্নয়ন এবং বন্যাকবলিত সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ