ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন দিগন্ত: দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির অগ্রযাত্রা

ফলো করুন

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি প্রেরণ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুপরিকল্পিত কর্মপরিকল্পনা, সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে বৈদেশিক শ্রমবাজারে বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি-তে কর্মসংস্থানের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্তকরণের কার্যক্রম আজ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে শুরু হয়েছে। মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের (BAVWT) সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইভিত্তিক Transguard Group LLC ও রিক্রুটিং এজেন্সি Man Force Bangladesh-এর সমন্বয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন হবে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার এই তিনটি ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণ বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে  ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে। 

তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে বাহিনী সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপমুক্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কূটনৈতিক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের CRM সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানো হবে।

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, প্রত্যেক সদস্য বিদেশের কর্মক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, সারাদেশ থেকে বাছাইকৃত আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের পরিচয় পরবর্তী সদস্যদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি করবে। এ ক্ষেত্রে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং যথানিয়মে দেশে প্রত্যাবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মহাপরিচালক বলেন, জাপান ও ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য স্টুডেন্ট ট্র্যাকের আওতায় জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা পারিবারিক বা সামাজিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাদের স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সমন্বিত প্রয়াস। প্রশিক্ষণ, কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনী সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি বৈধ রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ এবং চাকরিপ্রার্থী সদস্য ও তাদের  অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন দিগন্ত: দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির অগ্রযাত্রা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি প্রেরণ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুপরিকল্পিত কর্মপরিকল্পনা, সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে বৈদেশিক শ্রমবাজারে বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি-তে কর্মসংস্থানের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্তকরণের কার্যক্রম আজ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে শুরু হয়েছে। মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 


বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের (BAVWT) সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইভিত্তিক Transguard Group LLC ও রিক্রুটিং এজেন্সি Man Force Bangladesh-এর সমন্বয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন হবে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার এই তিনটি ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণ বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে  ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে। 


তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে বাহিনী সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপমুক্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কূটনৈতিক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের CRM সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানো হবে।

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, প্রত্যেক সদস্য বিদেশের কর্মক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, সারাদেশ থেকে বাছাইকৃত আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের পরিচয় পরবর্তী সদস্যদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি করবে। এ ক্ষেত্রে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং যথানিয়মে দেশে প্রত্যাবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মহাপরিচালক বলেন, জাপান ও ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য স্টুডেন্ট ট্র্যাকের আওতায় জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা পারিবারিক বা সামাজিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাদের স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সমন্বিত প্রয়াস। প্রশিক্ষণ, কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনী সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি বৈধ রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ এবং চাকরিপ্রার্থী সদস্য ও তাদের  অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ