ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যাচের একটি দৃশ্যে আর্লিং হালান্ড

ম্যাচের একটি দৃশ্যে আর্লিং হালান্ড
ম্যাচের একটি দৃশ্যে আর্লিং হালান্ড |সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের শেষ আটে যাওয়ার প্রতিযোগিতায় ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল নরওয়ে। ম্যাচের ৭৯ ও ৯০ মিনিটে দুটি গোল করেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামের এ ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে থাকার সুযোগ পেলেও তা মিস হয়। পেনাল্টি মিস করে গোলশূন্য অবস্থায় মধ্য বিরতিতে যায় তারা।

তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার উপলক্ষ পায় নরওয়ে। তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আলেকজান্ডার সোরলথ বল পাস বাড়িয়ে দেন প্যাট্রিক বের্গের দিকে। তার শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সাথে সাথেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে। বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।

তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।

এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে চার দশকের একটি রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর বিশ্বকাপে আর কোনো ব্রাজিলিয়ান পেনাল্টি মিস করেননি।

প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে চারটি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে নরওয়ে। আর ৩৬ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ছয় শট নিয়ে নরওয়ের সমান দুটিই লক্ষ্যে রাখে।

ট্যাগ : বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল ২০২৬ ব্রাজিল নরওয়ে আর্লিং হালান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ম্যাচের একটি দৃশ্যে আর্লিং হালান্ড

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ আটে যাওয়ার প্রতিযোগিতায় ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল নরওয়ে। ম্যাচের ৭৯ ও ৯০ মিনিটে দুটি গোল করেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামের এ ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে থাকার সুযোগ পেলেও তা মিস হয়। পেনাল্টি মিস করে গোলশূন্য অবস্থায় মধ্য বিরতিতে যায় তারা।

তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার উপলক্ষ পায় নরওয়ে। তৃতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আলেকজান্ডার সোরলথ বল পাস বাড়িয়ে দেন প্যাট্রিক বের্গের দিকে। তার শট জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে নরওয়ে।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। সহকারী রেফারি সাথে সাথেই অফসাইডের পতাকা তোলেন। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে সোরলথ অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ব্রাজিলের সামনে। বক্সের ভেতর মাতেউস কুনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।

তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।

এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে চার দশকের একটি রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি মিসের পর বিশ্বকাপে আর কোনো ব্রাজিলিয়ান পেনাল্টি মিস করেননি।

প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে চারটি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে নরওয়ে। আর ৩৬ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ছয় শট নিয়ে নরওয়ের সমান দুটিই লক্ষ্যে রাখে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ