ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবারও সাদপন্থীদের ব্যাপারে সতর্ক করল দেওবন্দ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মাদরাসায় দীর্ঘদিন দ্বীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের সতর্ক করার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি স্পষ্ট করেছেন, তাঁর বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তাঁর অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে তাঁর বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কেউ কেউ এটিকে সামগ্রিক তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিতর্কের সৃষ্টি না হয়, সে জন্য পরবর্তী সময়ে এক জরুরি বার্তায় নিজের বক্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম।

দরসে দেওয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাঁদের মনে রাখা উচিত, মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ।

মাদরাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে। দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে মূল্যবান সময় ব্যয় করার পরামর্শও দেন তিনি।

পরবর্তী জরুরি বার্তায় মুফতি নোমানী বলেন, তাঁর বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। অথচ তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বিতর্কিত চিন্তাধারা এবং তাঁর অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। দারুল উলুম দেওবন্দ কখনো সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা করেনি।

জরুরি বার্তায় তিনি দাবি করেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী ৫০ জনের বেশি সাথী নিয়ে একটি জামাত দারুল উলুম দেওবন্দে আসে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।

মুফতি নোমানী আরও বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের কিছু চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ যে আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ব্যাপারে বাইআত নেওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

বার্তায় মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যের সমালোচনা করে মুফতি নোমানী বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে প্রচার করাকেও তিনি আপত্তিকর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।

এ অবস্থায় প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে মাদরাসার দায়িত্বশীল, মুহতামিম ও শিক্ষকদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

মুফতি নোমানী স্পষ্ট করে বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল। কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয়। বিশেষ করে তাঁর বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরও দাবি করেন, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বার্তার শেষাংশে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আবারও সাদপন্থীদের ব্যাপারে সতর্ক করল দেওবন্দ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

মাদরাসায় দীর্ঘদিন দ্বীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের সতর্ক করার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি স্পষ্ট করেছেন, তাঁর বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তাঁর অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে তাঁর বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কেউ কেউ এটিকে সামগ্রিক তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিতর্কের সৃষ্টি না হয়, সে জন্য পরবর্তী সময়ে এক জরুরি বার্তায় নিজের বক্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম।

দরসে দেওয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাঁদের মনে রাখা উচিত, মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ।

মাদরাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে। দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে মূল্যবান সময় ব্যয় করার পরামর্শও দেন তিনি।

পরবর্তী জরুরি বার্তায় মুফতি নোমানী বলেন, তাঁর বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। অথচ তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বিতর্কিত চিন্তাধারা এবং তাঁর অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। দারুল উলুম দেওবন্দ কখনো সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা করেনি।

জরুরি বার্তায় তিনি দাবি করেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী ৫০ জনের বেশি সাথী নিয়ে একটি জামাত দারুল উলুম দেওবন্দে আসে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।

মুফতি নোমানী আরও বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের কিছু চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ যে আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ব্যাপারে বাইআত নেওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

বার্তায় মাওলানা সাদ সাহেবের কিছু বক্তব্যের সমালোচনা করে মুফতি নোমানী বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে প্রচার করাকেও তিনি আপত্তিকর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।

এ অবস্থায় প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে মাদরাসার দায়িত্বশীল, মুহতামিম ও শিক্ষকদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

মুফতি নোমানী স্পষ্ট করে বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল। কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয়। বিশেষ করে তাঁর বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরও দাবি করেন, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বার্তার শেষাংশে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ