ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাওনসহ ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ

শাওনসহ ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ
ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্য, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে বহু মানুষ শহিদ ও আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে একজন জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড শহিদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং সাধারণ মানুষের সামাজিক অনুভূতিতে আঘাত করেছে।

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই আন্দোলনকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তার বক্তব্যে আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।

একই অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করা হয়েছে, যা বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডেও জুলাই আন্দোলনের চেতনা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী এস এম সুইট বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। সেই সময় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। তাই জুলাই আন্দোলন নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ বা কটাক্ষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান মেহের আফরোজ শাওন ইসলামী বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


শাওনসহ ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্য, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে বহু মানুষ শহিদ ও আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে একজন জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড শহিদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং সাধারণ মানুষের সামাজিক অনুভূতিতে আঘাত করেছে।

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই আন্দোলনকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তার বক্তব্যে আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।

একই অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করা হয়েছে, যা বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডেও জুলাই আন্দোলনের চেতনা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী এস এম সুইট বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। সেই সময় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। তাই জুলাই আন্দোলন নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ বা কটাক্ষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ