ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হত্যার হুমকির মামলায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ফাইল ছবি
ফলো করুন

হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ।

আবেদনে অভিযোগ করা হয়, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। বাদীপক্ষের দাবি, তাঁর এই আচরণ আদালত অবমাননার শামিল।

এ ছাড়া মামলা দায়েরের পরও তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রেখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানানো হয়।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল। মামলায় বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তিনি হাজির হননি।

এ কারণে বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ওই দিন আবেদনের শুনানি হয়নি। পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান আইনজীবী।

এদিন মামলার বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

তানজিন তিশার সঙ্গে সানায়ার বিরোধের সূত্রপাত ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে।

গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া। মামলায় তিনি অভিযোগ করেন, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। পরে সেটি ফেরত দেওয়া হয়নি।

ওই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করে পিবিআই।

তবে তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত হননি বাদী সানায়া। তিনি আদালতে নারাজি আবেদন করেন। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সেই আবেদন মঞ্জুর করে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

এর পরদিন ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে পৃথক মামলা করেন সানায়া।

নতুন মামলায় তিনি অভিযোগ করেন, শাড়ি নিয়ে আগের মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে। এমনকি রাজধানীর পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সানায়ার বক্তব্য, এসব ঘটনার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি। পরে তিনি আদালতের আশ্রয় নেন।

এই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ এবার গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করল।

ট্যাগ : তানজিন তিশা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হত্যার হুমকির মামলায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তবে এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ।

আবেদনে অভিযোগ করা হয়, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। বাদীপক্ষের দাবি, তাঁর এই আচরণ আদালত অবমাননার শামিল।

এ ছাড়া মামলা দায়েরের পরও তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রেখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানানো হয়।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল। মামলায় বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তিনি হাজির হননি।

এ কারণে বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ওই দিন আবেদনের শুনানি হয়নি। পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান আইনজীবী।

এদিন মামলার বাদী আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

তানজিন তিশার সঙ্গে সানায়ার বিরোধের সূত্রপাত ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে।

গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া। মামলায় তিনি অভিযোগ করেন, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। পরে সেটি ফেরত দেওয়া হয়নি।

ওই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করে পিবিআই।

তবে তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত হননি বাদী সানায়া। তিনি আদালতে নারাজি আবেদন করেন। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সেই আবেদন মঞ্জুর করে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

এর পরদিন ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে পৃথক মামলা করেন সানায়া।

নতুন মামলায় তিনি অভিযোগ করেন, শাড়ি নিয়ে আগের মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে। এমনকি রাজধানীর পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সানায়ার বক্তব্য, এসব ঘটনার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি। পরে তিনি আদালতের আশ্রয় নেন।

এই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ এবার গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ