ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিম্নচাপের প্রভাবে ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

লঞ্চ চলাচল বন্ধ থাকা রুটগুলোর মধ্যে রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ কয়েকটি নৌরুট। তবে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. জাহাঙ্গীর আলম জানান, নিম্নচাপের কারণে নদ-নদীতে ঢেউ ও স্রোত বেড়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা বিবেচনায় রোববার বিকেল ৪টা থেকে এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

তিনি আরও জানান, শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ভোলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগ : বঙ্গোপসাগর ভোলা বিআইডব্লিউটিএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নিম্নচাপের প্রভাবে ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

লঞ্চ চলাচল বন্ধ থাকা রুটগুলোর মধ্যে রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ কয়েকটি নৌরুট। তবে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. জাহাঙ্গীর আলম জানান, নিম্নচাপের কারণে নদ-নদীতে ঢেউ ও স্রোত বেড়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা বিবেচনায় রোববার বিকেল ৪টা থেকে এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

তিনি আরও জানান, শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ভোলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ