ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত ১৫

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত ১৫
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলায় ডিনিপার নদীর ওপর নির্মিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোতে যান চলাচল বন্ধ অথবা সীমিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান।

মেয়রের তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত সেতুগুলো হলো পোদিলস্কি, দারনিৎস্কি ও পিভদেনি। সেতু তিনটি ডিনিপার নদীর দুই তীরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। এগুলোর মাধ্যমে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের যানবাহন চলাচল করে।

ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার কারণে সেতুগুলোতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নগর কর্তৃপক্ষ।

ক্লিৎসকো জানান, বিমান হামলার সতর্কসংকেত প্রত্যাহারের পর বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত সেতুগুলো পরীক্ষা করবেন। এরপর অবকাঠামোর প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে কিয়েভে প্রবেশ না করতে বাসিন্দাদের অনুরোধ জানিয়েছেন মেয়র।

শুধু সেতু নয়, রাতের হামলায় শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।

কিয়েভের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান কিয়েভভোদোকানালের তিন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র। একই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন।

রাজধানীর পাশাপাশি ইউক্রেনের অন্য কয়েকটি অঞ্চলও রাতভর হামলার শিকার হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলে হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। তবে এসব অঞ্চলে কতজন হতাহত হয়েছেন, তা প্রতিবেদনে নির্দিষ্ট করে জানানো হয়নি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালানোর কথা জানিয়েছে। মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক শিল্প স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থান এবং সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলের জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলার কথাও জানিয়েছে। তবে কিয়েভে বেসামরিক কর্মীদের মৃত্যুর বিষয়ে তাদের বক্তব্যে আলাদা কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ সেতু ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এই ঘটনা ঘটল।

সূত্র : আনাদোলু এজেন্সি।

ট্যাগ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত ১৫

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলায় ডিনিপার নদীর ওপর নির্মিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোতে যান চলাচল বন্ধ অথবা সীমিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান।

মেয়রের তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত সেতুগুলো হলো পোদিলস্কি, দারনিৎস্কি ও পিভদেনি। সেতু তিনটি ডিনিপার নদীর দুই তীরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। এগুলোর মাধ্যমে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের যানবাহন চলাচল করে।

ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার কারণে সেতুগুলোতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নগর কর্তৃপক্ষ।

ক্লিৎসকো জানান, বিমান হামলার সতর্কসংকেত প্রত্যাহারের পর বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত সেতুগুলো পরীক্ষা করবেন। এরপর অবকাঠামোর প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে কিয়েভে প্রবেশ না করতে বাসিন্দাদের অনুরোধ জানিয়েছেন মেয়র।

শুধু সেতু নয়, রাতের হামলায় শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।

কিয়েভের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান কিয়েভভোদোকানালের তিন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র। একই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন।

রাজধানীর পাশাপাশি ইউক্রেনের অন্য কয়েকটি অঞ্চলও রাতভর হামলার শিকার হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলে হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। তবে এসব অঞ্চলে কতজন হতাহত হয়েছেন, তা প্রতিবেদনে নির্দিষ্ট করে জানানো হয়নি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালানোর কথা জানিয়েছে। মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক শিল্প স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থান এবং সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলের জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলার কথাও জানিয়েছে। তবে কিয়েভে বেসামরিক কর্মীদের মৃত্যুর বিষয়ে তাদের বক্তব্যে আলাদা কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ সেতু ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এই ঘটনা ঘটল।

সূত্র : আনাদোলু এজেন্সি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ