ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হামলার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছিল কি না এবং কারা ঘটনার পরিকল্পনা করেছিলেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে এ ঘটনা ঘটে। সেদিন ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী মসজিদে খুতবা দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, খুতবা চলাকালে সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের সঙ্গে মসজিদে প্রবেশ করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামিয়ে আঘাত করা হয় এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, উপস্থিত মুসল্লিরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে মামলার বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতরভাবে জখম হয়।

অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, ওই ঘটনায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। পাশাপাশি মসজিদের বিভিন্ন সম্পত্তি ভাঙচুরের কারণে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে সিআইডি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে সাতটি কারণ উল্লেখ করেছে।

তদন্ত সংস্থাটি রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পাশাপাশি হামলার পরিকল্পনাকারী এবং নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে চায়। ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা এবং আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ছাড়া মুসল্লিদের ওপর হামলা, মসজিদের সম্পত্তি ভাঙচুর এবং মামলার অন্য আসামিদের ভূমিকা শনাক্ত করতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে জানিয়েছে সিআইডি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ট্যাগ : বায়তুল মোকাররম মুফতি রুহুল আমিন সাবেক খতিব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হামলার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছিল কি না এবং কারা ঘটনার পরিকল্পনা করেছিলেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে এ ঘটনা ঘটে। সেদিন ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী মসজিদে খুতবা দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, খুতবা চলাকালে সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের সঙ্গে মসজিদে প্রবেশ করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামিয়ে আঘাত করা হয় এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, উপস্থিত মুসল্লিরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে মামলার বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতরভাবে জখম হয়।

অন্য আসামিরাও বাদীসহ মুসল্লিদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, ওই ঘটনায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। পাশাপাশি মসজিদের বিভিন্ন সম্পত্তি ভাঙচুরের কারণে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে সিআইডি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে সাতটি কারণ উল্লেখ করেছে।

তদন্ত সংস্থাটি রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পাশাপাশি হামলার পরিকল্পনাকারী এবং নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে চায়। ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা এবং আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ছাড়া মুসল্লিদের ওপর হামলা, মসজিদের সম্পত্তি ভাঙচুর এবং মামলার অন্য আসামিদের ভূমিকা শনাক্ত করতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে জানিয়েছে সিআইডি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ