ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে
ছবি: সংগৃহীত
ফলো করুন

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যে তাদের বিয়ে ও সন্তান নেওয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের মতে, এসব পদক্ষেপ রোহিঙ্গাদের বংশবিস্তার সীমিত করার রাষ্ট্রীয় উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় এ পর্যবেক্ষণ তুলে ধরেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।

আদালতে তিনি জানান, মিয়ানমার সরকার একটি আঞ্চলিক আদেশের মাধ্যমে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুটি সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করা হয়।

বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ পুরোপুরি কার্যকর না হলেও এর উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে দেওয়া। মিয়ানমারও এই উদ্দেশ্যের কথা স্বীকার করেছে বলে রায় পাঠকালে উল্লেখ করেন তিনি।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ। বিশেষ করে সামরিক বাহিনীর ‘নিধন অভিযান’ চলাকালে জনগোষ্ঠীটির জন্মহার হ্রাস করার উদ্দেশ্য এতে প্রতিফলিত হয়েছে।

শুধু বিয়ে ও সন্তান জন্মদানের ওপর নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অন্যান্য নিপীড়নমূলক ব্যবস্থাও বিবেচনায় নিয়েছেন আদালতের বিচারকরা। আদালতের মতে, এসব পদক্ষেপ একসঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবিস্তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যের নির্দেশক।

রায় পাঠকালে সামরিক অভিযানে যৌন সহিংসতার বিষয়টিও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যৌন সহিংসতা চালানো হয়েছিল।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও নিধন অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে আসা শরণার্থীদের মিলিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

মামলার পর ২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন আইসিজে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার ১৫ বিচারপতির এই আন্তর্জাতিক আদালতে মামলার রায় পাঠ শুরু হয়। রায় পাঠের অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে বিধিনিষেধ, সামরিক অভিযান এবং যৌন সহিংসতার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সূত্র : এএফপি

ট্যাগ : রোহিঙ্গা আন্তর্জাতিক বিচার আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যে তাদের বিয়ে ও সন্তান নেওয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের মতে, এসব পদক্ষেপ রোহিঙ্গাদের বংশবিস্তার সীমিত করার রাষ্ট্রীয় উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় এ পর্যবেক্ষণ তুলে ধরেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।

আদালতে তিনি জানান, মিয়ানমার সরকার একটি আঞ্চলিক আদেশের মাধ্যমে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুটি সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করা হয়।

বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ পুরোপুরি কার্যকর না হলেও এর উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে দেওয়া। মিয়ানমারও এই উদ্দেশ্যের কথা স্বীকার করেছে বলে রায় পাঠকালে উল্লেখ করেন তিনি।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ। বিশেষ করে সামরিক বাহিনীর ‘নিধন অভিযান’ চলাকালে জনগোষ্ঠীটির জন্মহার হ্রাস করার উদ্দেশ্য এতে প্রতিফলিত হয়েছে।

শুধু বিয়ে ও সন্তান জন্মদানের ওপর নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অন্যান্য নিপীড়নমূলক ব্যবস্থাও বিবেচনায় নিয়েছেন আদালতের বিচারকরা। আদালতের মতে, এসব পদক্ষেপ একসঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবিস্তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যের নির্দেশক।

রায় পাঠকালে সামরিক অভিযানে যৌন সহিংসতার বিষয়টিও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যৌন সহিংসতা চালানো হয়েছিল।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও নিধন অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে আসা শরণার্থীদের মিলিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

মামলার পর ২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন আইসিজে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার ১৫ বিচারপতির এই আন্তর্জাতিক আদালতে মামলার রায় পাঠ শুরু হয়। রায় পাঠের অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে বিধিনিষেধ, সামরিক অভিযান এবং যৌন সহিংসতার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সূত্র : এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ