ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম!

ছবি : সংগৃহীত
ফলো করুন

আগের সেশনে দরপতনের পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও বাজারে তেলের সরবরাহ উদ্বৃত্ত থাকার পূর্বাভাস সেই শঙ্কাকে ছাপিয়ে গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৫ সেন্ট বা ০ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৯২ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলারে নেমেছে। আগামীকাল শুক্রবার ডিসেম্বরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং তুলনামূলক বেশি সক্রিয় জানুয়ারি মাসের চুক্তিতে তেলের দাম ২২ সেন্ট কমে ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছিল এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দাম কমতে ভূমিকা রাখছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার খবরও বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের জরিপে বিশ্লেষকরা মাত্র ৫৮ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

ফিলিপ নোভার মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ‘জ্বালানি তেলের বাজার এখন নিম্নমুখী মৌলিক চাহিদা এবং ঊর্ধ্বমুখী ভূরাজনৈতিক ঝুঁকির মাঝামাঝি অবস্থানে আটকে আছে। মজুত বৃদ্ধি এক দিনের জন্য দামে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু অমীমাংসিত সরবরাহ বিঘ্ন দীর্ঘ সময়ের জন্য ঝুঁকির প্রিমিয়াম ধরে রাখতে পারে।’

পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার আশঙ্কাও তেলের দামে চাপ তৈরি করেছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে তেলের চাহিদা কমতে পারে এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য ব্যয় বেড়ে যাবে। গতকাল বুধবার প্রকাশিত মার্কিন ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম-এর বিশ্লেষকদের মতে, ফেড ডিসেম্বরে সুদের হার কতটা বাড়াবে সেই আলোচনা ডলারকে শক্তিশালী করছে এবং তেলের দাম বাড়ার যেকোনো চেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ঝুঁকি এখনো কাটেনি। ইরানের নৌবাহিনীর বরাত দিয়ে বুধবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে অচল হয়ে পড়েছে। অন্যদিকে, আজ বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে যে বিপদ কেটে গেছে।

বর্তমানে বৈশ্বিক তেলের বাজার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টিকারী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আলোচনার মাধ্যমে অবসানের কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। উল্লেখ্য, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : হরমুজ প্রণালি বিশ্ববাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

আগের সেশনে দরপতনের পর আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও বাজারে তেলের সরবরাহ উদ্বৃত্ত থাকার পূর্বাভাস সেই শঙ্কাকে ছাপিয়ে গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৫ সেন্ট বা ০ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৯২ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলারে নেমেছে। আগামীকাল শুক্রবার ডিসেম্বরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং তুলনামূলক বেশি সক্রিয় জানুয়ারি মাসের চুক্তিতে তেলের দাম ২২ সেন্ট কমে ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গতকাল বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছিল এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দাম কমতে ভূমিকা রাখছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার খবরও বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের জরিপে বিশ্লেষকরা মাত্র ৫৮ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

ফিলিপ নোভার মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ‘জ্বালানি তেলের বাজার এখন নিম্নমুখী মৌলিক চাহিদা এবং ঊর্ধ্বমুখী ভূরাজনৈতিক ঝুঁকির মাঝামাঝি অবস্থানে আটকে আছে। মজুত বৃদ্ধি এক দিনের জন্য দামে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু অমীমাংসিত সরবরাহ বিঘ্ন দীর্ঘ সময়ের জন্য ঝুঁকির প্রিমিয়াম ধরে রাখতে পারে।’

পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়ার আশঙ্কাও তেলের দামে চাপ তৈরি করেছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে তেলের চাহিদা কমতে পারে এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য ব্যয় বেড়ে যাবে। গতকাল বুধবার প্রকাশিত মার্কিন ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম-এর বিশ্লেষকদের মতে, ফেড ডিসেম্বরে সুদের হার কতটা বাড়াবে সেই আলোচনা ডলারকে শক্তিশালী করছে এবং তেলের দাম বাড়ার যেকোনো চেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ঝুঁকি এখনো কাটেনি। ইরানের নৌবাহিনীর বরাত দিয়ে বুধবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে অচল হয়ে পড়েছে। অন্যদিকে, আজ বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে যে বিপদ কেটে গেছে।

বর্তমানে বৈশ্বিক তেলের বাজার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টিকারী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আলোচনার মাধ্যমে অবসানের কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। উল্লেখ্য, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ