ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
ফাইল ছবি
ফলো করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনই কেন্দ্রটি থেকে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে না। পরীক্ষার বিভিন্ন পর্যায়ে উৎপাদন ও সরবরাহে ওঠানামা হতে পারে। সব পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে আগামী বছর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট এখন উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। এ জন্য কয়েক মাস সময় লাগতে পারে। পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িক বন্ধও রাখা হতে পারে।

এ সময়ে বিদ্যুৎ সরবরাহের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পাশাপাশি সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।

এর আগে গত সেপ্টেম্বরে কেন্দ্রটির চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি শনাক্ত হওয়ায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা সফলভাবে শেষ করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়ার পর ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

এরপর ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষার পরবর্তী পর্যায়, অর্থাৎ ‘সি’ ধাপে প্রবেশ করে।

এই ধাপে পৌঁছানোর পর কেন্দ্রটি প্রথমবার সীমিত পরিসরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে যায়। ‘সি’ ধাপের পরীক্ষা সফল হলে পরবর্তী ‘ডি’ ধাপে প্রবেশ করবে বিদ্যুৎকেন্দ্রটি। এটিই পরীক্ষামূলক কার্যক্রমের চূড়ান্ত ধাপ।

তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছানোর আগে আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি পর্যায়ের পরীক্ষার ফলাফল পর্যালোচনার জন্য বায়েরার কাছে প্রতিবেদন জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এভাবে কেন্দ্রটির সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সক্ষমতা বাড়ানোর পুরো সময়জুড়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলতে থাকবে। তবে উৎপাদনের পরিমাণ স্থিতিশীল থাকবে না। পরীক্ষার প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ কমানো কিংবা সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে।

এ পরিস্থিতিতে জাতীয় গ্রিডের সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় সমন্বয় করবে পিজিসিবি। অন্যদিকে পিডিবি বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

সব কারিগরি পরীক্ষা সফলভাবে শেষ হওয়া এবং বায়েরার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে রূপপুরের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনই কেন্দ্রটি থেকে নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে না। পরীক্ষার বিভিন্ন পর্যায়ে উৎপাদন ও সরবরাহে ওঠানামা হতে পারে। সব পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে আগামী বছর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট এখন উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। এ জন্য কয়েক মাস সময় লাগতে পারে। পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িক বন্ধও রাখা হতে পারে।

এ সময়ে বিদ্যুৎ সরবরাহের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পাশাপাশি সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।

এর আগে গত সেপ্টেম্বরে কেন্দ্রটির চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি শনাক্ত হওয়ায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা সফলভাবে শেষ করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়ার পর ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

এরপর ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষার পরবর্তী পর্যায়, অর্থাৎ ‘সি’ ধাপে প্রবেশ করে।

এই ধাপে পৌঁছানোর পর কেন্দ্রটি প্রথমবার সীমিত পরিসরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর্যায়ে যায়। ‘সি’ ধাপের পরীক্ষা সফল হলে পরবর্তী ‘ডি’ ধাপে প্রবেশ করবে বিদ্যুৎকেন্দ্রটি। এটিই পরীক্ষামূলক কার্যক্রমের চূড়ান্ত ধাপ।

তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছানোর আগে আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি পর্যায়ের পরীক্ষার ফলাফল পর্যালোচনার জন্য বায়েরার কাছে প্রতিবেদন জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এভাবে কেন্দ্রটির সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সক্ষমতা বাড়ানোর পুরো সময়জুড়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলতে থাকবে। তবে উৎপাদনের পরিমাণ স্থিতিশীল থাকবে না। পরীক্ষার প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ কমানো কিংবা সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে।

এ পরিস্থিতিতে জাতীয় গ্রিডের সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় সমন্বয় করবে পিজিসিবি। অন্যদিকে পিডিবি বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

সব কারিগরি পরীক্ষা সফলভাবে শেষ হওয়া এবং বায়েরার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে রূপপুরের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ