ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনার মাধ্যমে সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরে। এতে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করা হয়।

আলোচনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সংসদ ভবন এলাকায় থাকা অব্যবহৃত ও ফাঁকা জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের সম্ভাবনা গুরুত্ব পায়।

একই সঙ্গে বিদ্যুতের প্রয়োজন এবং বিদ্যমান কারিগরি সক্ষমতা বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান ও পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের কারিগরি বিষয়গুলো যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণের বিষয়টি বৈঠকে উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কারিগরি কমিটির সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম।

বৈঠকে ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কারিগরি যাচাই ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ : জাতীয় সংসদ সৌরবিদ্যুৎ ডিপিডিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বান

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনার মাধ্যমে সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরে। এতে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করা হয়।

আলোচনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সংসদ ভবন এলাকায় থাকা অব্যবহৃত ও ফাঁকা জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের সম্ভাবনা গুরুত্ব পায়।

একই সঙ্গে বিদ্যুতের প্রয়োজন এবং বিদ্যমান কারিগরি সক্ষমতা বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান ও পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের কারিগরি বিষয়গুলো যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণের বিষয়টি বৈঠকে উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কারিগরি কমিটির সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম।

বৈঠকে ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কারিগরি যাচাই ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ