ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝড়ের শঙ্কা উপেক্ষা করে ভাষণ দেবেন ট্রাম্প

সংগৃহীত ছবি
ফলো করুন

চরম বৈরী আবহাওয়ার মধ্যেও যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর বড় পরিসরে আতশবাজির আয়োজন রাখা হয়েছে।  

তবে ট্রাম্পের ভাষণের কয়েক ঘণ্টা আগে বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। প্রচণ্ড গরমের মধ্যেও ন্যাশনাল মলে তাঁর বহু সমর্থক জড়ো হয়েছিলেন। কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তাঁদের নিরাপদ স্থানে যেতে নির্দেশ দেয়।  

এ সময় কিছু মানুষ দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। আবার অনেকে অনুষ্ঠানস্থল ছাড়তে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের হিমশিম খেতে হয়। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা বাড়ায় ন্যাশনাল মল সাময়িকভাবে খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি ঘিরে ট্রাম্প প্রশাসনের ‘ফ্রিডম ২৫০’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে সামরিক বিমান মহড়া, সাংস্কৃতিক আয়োজন, রাজনৈতিক সমাবেশের আবহ এবং বড় আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প এই অনুষ্ঠানকে প্রচারধর্মী সমাবেশের রূপ দিয়েছেন বলে সমালোচনাও রয়েছে।  

দিনভর ওয়াশিংটনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল। প্রচণ্ড গরমের কারণে আয়োজনে অংশ নেওয়া মানুষের জন্য পানি সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আবহাওয়ার কারণে কিছু বিমান মহড়া ও পার্শ্ব আয়োজন ব্যাহত হয়েছে বলেও মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।  

এর আগের দিন দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে ভাষণ দিয়ে ২৫০ বছর পূর্তি উদযাপনের কর্মসূচি শুরু করেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে বক্তব্য দেন।  

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঝড়ের শঙ্কা উপেক্ষা করে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

চরম বৈরী আবহাওয়ার মধ্যেও যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর বড় পরিসরে আতশবাজির আয়োজন রাখা হয়েছে।  

তবে ট্রাম্পের ভাষণের কয়েক ঘণ্টা আগে বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে হাজারো মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। প্রচণ্ড গরমের মধ্যেও ন্যাশনাল মলে তাঁর বহু সমর্থক জড়ো হয়েছিলেন। কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তাঁদের নিরাপদ স্থানে যেতে নির্দেশ দেয়।  

এ সময় কিছু মানুষ দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। আবার অনেকে অনুষ্ঠানস্থল ছাড়তে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের হিমশিম খেতে হয়। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা বাড়ায় ন্যাশনাল মল সাময়িকভাবে খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি ঘিরে ট্রাম্প প্রশাসনের ‘ফ্রিডম ২৫০’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে সামরিক বিমান মহড়া, সাংস্কৃতিক আয়োজন, রাজনৈতিক সমাবেশের আবহ এবং বড় আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প এই অনুষ্ঠানকে প্রচারধর্মী সমাবেশের রূপ দিয়েছেন বলে সমালোচনাও রয়েছে।  

দিনভর ওয়াশিংটনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল। প্রচণ্ড গরমের কারণে আয়োজনে অংশ নেওয়া মানুষের জন্য পানি সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আবহাওয়ার কারণে কিছু বিমান মহড়া ও পার্শ্ব আয়োজন ব্যাহত হয়েছে বলেও মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।  

এর আগের দিন দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে ভাষণ দিয়ে ২৫০ বছর পূর্তি উদযাপনের কর্মসূচি শুরু করেন ট্রাম্প। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে বক্তব্য দেন।  

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ