ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের আরও তিন সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

রেড নোটিশের জন্য আবেদন করা চারজন হলেন শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

দুদক সচিব জানান, দুর্নীতির বিভিন্ন মামলায় তাঁদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। তবে রেড নোটিশ জারির আবেদন করা হলেও তা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও তদন্তের অগ্রগতিও তুলে ধরেন দুদক সচিব।

তিনি জানান, পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

তদন্তের অংশ হিসেবে দেশে ও বিদেশে থাকা মোট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের আরও কিছু সম্পদের সন্ধান পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদের মালিকানা ও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তবে নতুন শনাক্ত হওয়া সম্পদের ধরন, অবস্থান কিংবা আর্থিক মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুদক সচিবের বক্তব্য অনুযায়ী, কমিশন মামলার সংখ্যার চেয়ে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির অভিযোগ প্রমাণের ওপর গুরুত্ব দিচ্ছে।

গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

এসব অনুসন্ধানে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে।

পাশাপাশি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সূচনা ফাউন্ডেশনের কার্যক্রম ঘিরেও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হচ্ছে।

ট্যাগ : শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের আরও তিন সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

রেড নোটিশের জন্য আবেদন করা চারজন হলেন শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

দুদক সচিব জানান, দুর্নীতির বিভিন্ন মামলায় তাঁদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। তবে রেড নোটিশ জারির আবেদন করা হলেও তা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও তদন্তের অগ্রগতিও তুলে ধরেন দুদক সচিব।

তিনি জানান, পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

তদন্তের অংশ হিসেবে দেশে ও বিদেশে থাকা মোট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের আরও কিছু সম্পদের সন্ধান পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদের মালিকানা ও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তবে নতুন শনাক্ত হওয়া সম্পদের ধরন, অবস্থান কিংবা আর্থিক মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুদক সচিবের বক্তব্য অনুযায়ী, কমিশন মামলার সংখ্যার চেয়ে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির অভিযোগ প্রমাণের ওপর গুরুত্ব দিচ্ছে।

গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

এসব অনুসন্ধানে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে।

পাশাপাশি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সূচনা ফাউন্ডেশনের কার্যক্রম ঘিরেও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ