ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস তৈরি হলো। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জিত হয়।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলেও এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির কার্যক্ষমতা এবং জাতীয় সঞ্চালনব্যবস্থার সঙ্গে সমন্বয় যাচাই করতেই প্রাথমিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন কার্যক্রমে প্রাথমিকভাবে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের কার্যকারিতা পর্যবেক্ষণ করবেন প্রকৌশলীরা।

প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করে পরবর্তী পর্যায়ের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবেই প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন লাইনে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, এই সংযোগের উদ্দেশ্য হলো উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণ করতে কতটা সক্ষম, সেটি যাচাই করা। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গত অক্টোবরে প্রথম ইউনিটের রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হয়। এরপর ধারাবাহিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বিদ্যুৎকেন্দ্রটি স্টেজ-সি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।

এই পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হয়। সেই তাপে স্টিম জেনারেটরে তৈরি উচ্চচাপের বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সক্ষমতা এখন পরীক্ষা করা হচ্ছে।

পরবর্তী ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যেতে নিয়ন্ত্রক সংস্থা বিএইআরএর অনুমোদন প্রয়োজন হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পর্যায়ক্রমে উৎপাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন করতে হবে। এরপর পূর্ণ সক্ষমতায় স্থায়ী বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে আরও কয়েক মাস লাগতে পারে।

ঐতিহাসিক এই গ্রিড সংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করল।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস তৈরি হলো। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জিত হয়।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলেও এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির কার্যক্ষমতা এবং জাতীয় সঞ্চালনব্যবস্থার সঙ্গে সমন্বয় যাচাই করতেই প্রাথমিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন কার্যক্রমে প্রাথমিকভাবে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের কার্যকারিতা পর্যবেক্ষণ করবেন প্রকৌশলীরা।

প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করে পরবর্তী পর্যায়ের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবেই প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন লাইনে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, এই সংযোগের উদ্দেশ্য হলো উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণ করতে কতটা সক্ষম, সেটি যাচাই করা। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গত অক্টোবরে প্রথম ইউনিটের রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হয়। এরপর ধারাবাহিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বিদ্যুৎকেন্দ্রটি স্টেজ-সি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।

এই পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হয়। সেই তাপে স্টিম জেনারেটরে তৈরি উচ্চচাপের বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সক্ষমতা এখন পরীক্ষা করা হচ্ছে।

পরবর্তী ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যেতে নিয়ন্ত্রক সংস্থা বিএইআরএর অনুমোদন প্রয়োজন হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পর্যায়ক্রমে উৎপাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন করতে হবে। এরপর পূর্ণ সক্ষমতায় স্থায়ী বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে আরও কয়েক মাস লাগতে পারে।

ঐতিহাসিক এই গ্রিড সংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ