ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত স্থগিত করল আইসিসি

আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত স্থগিত করল আইসিসি
ফাইল ছবি
ফলো করুন

আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। একই সিদ্ধান্তে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আদালতের নথিতে বৃহস্পতিবার দেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিচারকেরা বলেছেন, আফগানিস্তানে তদন্ত চালানো এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে আইসিসির কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে।

এই নির্দেশনার ফলে মার্কিন সেনাদের পাশাপাশি আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপির বিরুদ্ধে চলমান তদন্তও বন্ধ হচ্ছে। তবে আদালতের কৌঁসুলির দপ্তর ইতোমধ্যে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেছে।

দীর্ঘদিন ধরেই আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে অপরাধের তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আদালতটির ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

এসব ঘটনার জেরে আইসিসির বর্তমান ও সাবেক ১৩ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই মার্কিন নাগরিকদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে দেবেন না।

এমনকি আইসিসিকে ‘ইট খুলে’ ভেঙে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তানে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইসিসির আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় ২০২০ সালে। তদন্তের আওতায় ছিল ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপরাধের অভিযোগ।

তবে ২০২১ সালে তৎকালীন প্রধান কৌঁসুলি করিম খান তথ্যপ্রমাণ সংগ্রহের জটিলতার কারণে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকারের বাইরে রাখেন। এরপর থেকে ওই তদন্ত কার্যত স্থবির অবস্থায় ছিল।

অন্যদিকে তালেবানের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত অব্যাহত রয়েছে। গত বছর গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যরাষ্ট্র নয়। দেশটি আইসিসির বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

নতুন সিদ্ধান্তে আফগানিস্তানে সংঘটিত অপরাধের তদন্তে আইসিসির অগ্রাধিকার আরও স্পষ্ট হলো। আপাতত মার্কিন সেনা ও আইএসকেপির বিরুদ্ধে তদন্ত স্থগিত থাকলেও তালেবানের বিরুদ্ধে অভিযোগগুলোর অনুসন্ধান গুরুত্ব পাবে।

সূত্র : আল জাজিরা।

ট্যাগ : আফগানিস্তান তালেবান আন্তর্জাতিক অপরাধ আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত স্থগিত করল আইসিসি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। একই সিদ্ধান্তে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত আদালতের নথিতে বৃহস্পতিবার দেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিচারকেরা বলেছেন, আফগানিস্তানে তদন্ত চালানো এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে আইসিসির কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে।

এই নির্দেশনার ফলে মার্কিন সেনাদের পাশাপাশি আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপির বিরুদ্ধে চলমান তদন্তও বন্ধ হচ্ছে। তবে আদালতের কৌঁসুলির দপ্তর ইতোমধ্যে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেছে।

দীর্ঘদিন ধরেই আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে অপরাধের তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আদালতটির ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

এসব ঘটনার জেরে আইসিসির বর্তমান ও সাবেক ১৩ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই মার্কিন নাগরিকদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে দেবেন না।

এমনকি আইসিসিকে ‘ইট খুলে’ ভেঙে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তানে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইসিসির আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় ২০২০ সালে। তদন্তের আওতায় ছিল ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপরাধের অভিযোগ।

তবে ২০২১ সালে তৎকালীন প্রধান কৌঁসুলি করিম খান তথ্যপ্রমাণ সংগ্রহের জটিলতার কারণে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকারের বাইরে রাখেন। এরপর থেকে ওই তদন্ত কার্যত স্থবির অবস্থায় ছিল।

অন্যদিকে তালেবানের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত অব্যাহত রয়েছে। গত বছর গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যরাষ্ট্র নয়। দেশটি আইসিসির বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

নতুন সিদ্ধান্তে আফগানিস্তানে সংঘটিত অপরাধের তদন্তে আইসিসির অগ্রাধিকার আরও স্পষ্ট হলো। আপাতত মার্কিন সেনা ও আইএসকেপির বিরুদ্ধে তদন্ত স্থগিত থাকলেও তালেবানের বিরুদ্ধে অভিযোগগুলোর অনুসন্ধান গুরুত্ব পাবে।

সূত্র : আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ