ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি জিনপিং

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রনেতা এবার একসঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আগামী সপ্তাহে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো।

শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হয়। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরের শেষ পর্যায়ে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ আলোচনায় অংশ নেবেন। পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন ট্রাম্প। এ কারণে বিশ্বজুড়ে এসব অস্ত্র কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

ত্রিপক্ষীয় বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, আলোচনার এজেন্ডায় ইউক্রেন যুদ্ধ থাকছে না। একই সঙ্গে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও দেখছে না ওয়াশিংটন।

আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। পরদিন বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক। চীন সফরের শেষ পর্বে পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন ট্রাম্প।

এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যৎ নিয়ে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে বিশ্বের বৃহত্তম দুটি পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর বিদ্যমান গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার অবসান ঘটে।

পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে। অন্যদিকে ট্রাম্প আগের চুক্তির পরিবর্তে আরও কার্যকর একটি সমঝোতার কথা বলেছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান তিনি।

তবে এমন সমঝোতার পথে বড় বাধা হতে পারে বেইজিং ও মস্কোর সম্মতি আদায়। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, তিন দেশের মধ্যে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে পৃথকভাবে স্বাগত জানিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরে যান চীনা প্রেসিডেন্ট।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপেক সম্মেলন চলাকালে শি জিনপিংয়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানালেও ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। রাশিয়ার পক্ষ থেকেও নতুন করে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে চলতি মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন আলোচনার প্রস্তুতি নিয়ে ইতিবাচক সংকেত থাকার কথা জানিয়েছিলেন।

২১ সদস্যের অ্যাপেক সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠেয় এই বৈঠক তাই শুধু তিন দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নয়, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী, প্রথম বৈঠকেই কোনো চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।

সূত্র : বিবিসি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি জিনপিং

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রনেতা এবার একসঙ্গে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আগামী সপ্তাহে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো।

শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হয়। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরের শেষ পর্যায়ে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ আলোচনায় অংশ নেবেন। পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন ট্রাম্প। এ কারণে বিশ্বজুড়ে এসব অস্ত্র কমানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

ত্রিপক্ষীয় বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, আলোচনার এজেন্ডায় ইউক্রেন যুদ্ধ থাকছে না। একই সঙ্গে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও দেখছে না ওয়াশিংটন।

আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। পরদিন বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক। চীন সফরের শেষ পর্বে পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন ট্রাম্প।

এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যৎ নিয়ে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে বিশ্বের বৃহত্তম দুটি পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর বিদ্যমান গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার অবসান ঘটে।

পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে। অন্যদিকে ট্রাম্প আগের চুক্তির পরিবর্তে আরও কার্যকর একটি সমঝোতার কথা বলেছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান তিনি।

তবে এমন সমঝোতার পথে বড় বাধা হতে পারে বেইজিং ও মস্কোর সম্মতি আদায়। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, তিন দেশের মধ্যে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে পৃথকভাবে স্বাগত জানিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরে যান চীনা প্রেসিডেন্ট।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপেক সম্মেলন চলাকালে শি জিনপিংয়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানালেও ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। রাশিয়ার পক্ষ থেকেও নতুন করে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে চলতি মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন আলোচনার প্রস্তুতি নিয়ে ইতিবাচক সংকেত থাকার কথা জানিয়েছিলেন।

২১ সদস্যের অ্যাপেক সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠেয় এই বৈঠক তাই শুধু তিন দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নয়, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী, প্রথম বৈঠকেই কোনো চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।

সূত্র : বিবিসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ