ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ
ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় আকাশসীমা খুলে দেওয়া হয়। এর ফলে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দেশটিতে আবারও উড়োজাহাজের উড্ডয়ন শুরু হয়েছে। তবে এই বিভ্রাটের প্রভাব আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় রাডার ও যোগাযোগসংক্রান্ত অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল এফএএ।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, রাডার, যোগাযোগব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে একযোগে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো কার্যকারিতা হারাতে শুরু করেছিল বলে জানান তিনি।

ডাফি জানান, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) ব্যবস্থার কার্যক্রমও সচল রয়েছে।

তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বিকেলের প্রযুক্তিগত সমস্যার কারণে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন হবে। এর প্রভাব আগামী কয়েক দিন ফ্লাইট পরিচালনায় থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তে নির্ধারিত ফ্লাইটগুলোর বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত অবকাঠামো অনেক পুরোনো বলে মন্তব্য করেছেন ডাফি। রাউটারগুলোর সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে এ খাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন তিনি। বর্তমানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় যে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গেও এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফির বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েনি।

এই প্রযুক্তিগত বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভোগান্তির শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার আবারও দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে একই ফ্লাইট বাতিল হওয়ায় তাকে নতুন করে ভোগান্তিতে পড়তে হয়।

সূত্র: বিবিসি।

ট্যাগ : যুক্তরাষ্ট্র এফএএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান!

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় আকাশসীমা খুলে দেওয়া হয়। এর ফলে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দেশটিতে আবারও উড়োজাহাজের উড্ডয়ন শুরু হয়েছে। তবে এই বিভ্রাটের প্রভাব আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় রাডার ও যোগাযোগসংক্রান্ত অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল এফএএ।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, রাডার, যোগাযোগব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে একযোগে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো কার্যকারিতা হারাতে শুরু করেছিল বলে জানান তিনি।

ডাফি জানান, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) ব্যবস্থার কার্যক্রমও সচল রয়েছে।

তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বিকেলের প্রযুক্তিগত সমস্যার কারণে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন হবে। এর প্রভাব আগামী কয়েক দিন ফ্লাইট পরিচালনায় থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তে নির্ধারিত ফ্লাইটগুলোর বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত অবকাঠামো অনেক পুরোনো বলে মন্তব্য করেছেন ডাফি। রাউটারগুলোর সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে এ খাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন তিনি। বর্তমানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় যে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গেও এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফির বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েনি।

এই প্রযুক্তিগত বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভোগান্তির শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার আবারও দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে একই ফ্লাইট বাতিল হওয়ায় তাকে নতুন করে ভোগান্তিতে পড়তে হয়।

সূত্র: বিবিসি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ