ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী প্রমোদতরির সঙ্গে একটি ট্যাংকার জাহাজের সংঘর্ষে ৩২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রমোদতরির ১৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ নিখোঁজ বা নিহত হননি।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে নদীর তীরে নোঙর করা অবস্থায় ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটিকে ধাক্কা দেয় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘর্ষের তীব্রতায় প্রমোদতরিটি একদিকে হেলে পড়ে এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে অন্য যাত্রীরাও দ্রুত জাহাজ থেকে নেমে আসতে শুরু করেন। আমেরিকান ক্রুজ লাইনস পরিচালিত প্যাডেলহুইলার জাহাজটি একপর্যায়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। টাগবোট চালক, পুলিশ ও উদ্ধারকর্মীরা নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে মিসিসিপি নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সংঘর্ষে আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় কর্মকর্তারা প্রাণহানি ও নিখোঁজের ঘটনা না ঘটায় পরিস্থিতিকে ‘মিসিসিপির বুকে এক অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

‘আমেরিকান হেরিটেজ’ লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আট দিনের প্রমোদযাত্রা শেষ করে ফিরছিল। যাত্রার শেষ পর্যায়ে এসে এমন দুর্ঘটনার মুখে পড়ে জাহাজটি।

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উদ্ধার অভিযানকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কওয়েন মুলিন জানিয়েছেন, উদ্ধার কার্যক্রমে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি কোস্ট গার্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সূত্র: বিবিসি।

ট্যাগ : যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান!

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী প্রমোদতরির সঙ্গে একটি ট্যাংকার জাহাজের সংঘর্ষে ৩২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রমোদতরির ১৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ নিখোঁজ বা নিহত হননি।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে নদীর তীরে নোঙর করা অবস্থায় ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটিকে ধাক্কা দেয় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘর্ষের তীব্রতায় প্রমোদতরিটি একদিকে হেলে পড়ে এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে অন্য যাত্রীরাও দ্রুত জাহাজ থেকে নেমে আসতে শুরু করেন। আমেরিকান ক্রুজ লাইনস পরিচালিত প্যাডেলহুইলার জাহাজটি একপর্যায়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। টাগবোট চালক, পুলিশ ও উদ্ধারকর্মীরা নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে মিসিসিপি নদীতে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সংঘর্ষে আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় কর্মকর্তারা প্রাণহানি ও নিখোঁজের ঘটনা না ঘটায় পরিস্থিতিকে ‘মিসিসিপির বুকে এক অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

‘আমেরিকান হেরিটেজ’ লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আট দিনের প্রমোদযাত্রা শেষ করে ফিরছিল। যাত্রার শেষ পর্যায়ে এসে এমন দুর্ঘটনার মুখে পড়ে জাহাজটি।

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উদ্ধার অভিযানকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কওয়েন মুলিন জানিয়েছেন, উদ্ধার কার্যক্রমে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি কোস্ট গার্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সূত্র: বিবিসি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ