ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে

বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক ইমেইল পাওয়ার খবর জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। বুধবার (১১ নভেম্বর ২০২৬) ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকারের মন্ত্রীদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা স্থানীয় ‘লা সেভেন’ টেলিভিশন চ্যানেলকে জানান, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “স্পষ্টতই এর পেছনে একটি সুনির্দিষ্ট কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন; তবে গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্ত করতে কাজ করছে।” নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট যে বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা নেই; সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং একটি পরিকল্পিত সাইবার হামলা।

এদিকে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে, যা উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) প্রতারণামূলক হিসেবে ঘোষণা করেছিল।

অন্যদিকে স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ যুক্তরাজ্য ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এর আগে গত ১৯ অক্টোবরও স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণহারে একই ধরনের ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকির কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন স্থগিত এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এর পাশাপাশি গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা হ্যাক করে বাড়িয়ে দেয় সাইবার হামলাকারীরা, যার সঙ্গে গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো সাইবার হামলার মিল রয়েছে।

সূত্র: আল জাজিরা।

ট্যাগ : বোমা হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক ইমেইল পাওয়ার খবর জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। বুধবার (১১ নভেম্বর ২০২৬) ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকারের মন্ত্রীদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা স্থানীয় ‘লা সেভেন’ টেলিভিশন চ্যানেলকে জানান, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “স্পষ্টতই এর পেছনে একটি সুনির্দিষ্ট কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন; তবে গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্ত করতে কাজ করছে।” নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট যে বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা নেই; সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং একটি পরিকল্পিত সাইবার হামলা।

এদিকে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে, যা উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) প্রতারণামূলক হিসেবে ঘোষণা করেছিল।

অন্যদিকে স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ যুক্তরাজ্য ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এর আগে গত ১৯ অক্টোবরও স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণহারে একই ধরনের ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকির কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন স্থগিত এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এর পাশাপাশি গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা হ্যাক করে বাড়িয়ে দেয় সাইবার হামলাকারীরা, যার সঙ্গে গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো সাইবার হামলার মিল রয়েছে।

সূত্র: আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ