ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল আগামী ১০ নভেম্বরের মধ্যে ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘রাবি সংস্কার আন্দোলন’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সংগঠনটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে রাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাকসুর ১৭তম কার্যনির্বাহী কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে নতুন নির্বাচনের তফশিল ঘোষণা এবং আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের আইনি বাধা বা সাংবিধানিক জটিলতা নেই। রাকসু সংবিধানের ১০ (১) অনুচ্ছেদ উদ্ধৃত করে স্মারকলিপিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আনুষ্ঠানিক অনুমোদনক্রমে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা উপাচার্যের অন্যতম প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সত্যিকারের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রাকসু নির্বাচনের নির্বাচনী তফশিল ঘোষণা করতে হবে। এ লক্ষ্যে দ্রুততম সময়ে ভোটার তালিকা হালনাগাদ ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক প্রস্তুতি গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১০ নভেম্বরের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন বা তফশিল সংক্রান্ত কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপি হস্তান্তরের সময় ‘রাবি সংস্কার আন্দোলনের’ আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল আগামী ১০ নভেম্বরের মধ্যে ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘রাবি সংস্কার আন্দোলন’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সংগঠনটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে রাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাকসুর ১৭তম কার্যনির্বাহী কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে নতুন নির্বাচনের তফশিল ঘোষণা এবং আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের আইনি বাধা বা সাংবিধানিক জটিলতা নেই। রাকসু সংবিধানের ১০ (১) অনুচ্ছেদ উদ্ধৃত করে স্মারকলিপিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আনুষ্ঠানিক অনুমোদনক্রমে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা উপাচার্যের অন্যতম প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সত্যিকারের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রাকসু নির্বাচনের নির্বাচনী তফশিল ঘোষণা করতে হবে। এ লক্ষ্যে দ্রুততম সময়ে ভোটার তালিকা হালনাগাদ ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক প্রস্তুতি গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১০ নভেম্বরের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন বা তফশিল সংক্রান্ত কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপি হস্তান্তরের সময় ‘রাবি সংস্কার আন্দোলনের’ আহ্বায়ক সালাহউদ্দিন আম্মারসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ