ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিশংসন দাবির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রশংসায় ট্রাম্প

অভিশংসন দাবির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রশংসায় ট্রাম্প
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান পরিচালনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের জোর দাবির মুখে তাঁর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প মন্তব্য করেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি পেন্টাগনে ‘চমৎকার কাজ করেছেন’।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার জবাবে প্রতিরক্ষামন্ত্রীর প্রতি নিজের এই অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথের গৃহীত বিভিন্ন সামরিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ পেন্টাগনে বেশ কিছু ঐতিহাসিক ও যুগান্তকারী সংস্কার এনেছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে তথাকথিত ‘ওয়োক’ (উদারপন্থী ও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী) জেনারেলদের অপসারণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। কড়া ভাষায় ট্রাম্প বলেন, ‘আমি কোনো ওয়োক জেনারেল পছন্দ করি না।’ তাঁর মতে, হেগসেথ সামরিক বাহিনীকে অপ্রয়োজনীয় সামাজিক রাজনীতি থেকে মুক্ত করে খাঁটি যুদ্ধসক্ষম প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন।

এ ছাড়া হেগসেথের অতীত সামরিক দক্ষতার উদাহরণ টানতে গিয়ে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তাঁর নির্দেশনায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযানটি মাত্র ৪৮ মিনিটের মধ্যে সম্পন্ন হয়েছিল।

ইরানের সঙ্গে চলমান তীব্র সামরিক সংঘাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান নামের একটি দেশের সঙ্গে এখন আমাদের সরাসরি যুদ্ধ চলছে। দেশটি ভৌগোলিকভাবে খুব সুন্দর, তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ ও প্রণালিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের সামরিক বাহিনীর হাতে রয়েছে।’ এ সময় যুদ্ধের তীব্রতা নিয়ে সমালোচকদের দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প আরও দাবি করেন, সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে গত কয়েক মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি।

উল্লেখ্য, কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়লাভের পর ওয়াশিংটনে ইরান যুদ্ধের কৌশল ও বিপুল ক্ষয়ক্ষতি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরম আকার ধারণ করেছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ যুদ্ধনীতিতে বিভ্রান্তি ও কৌশলগত ব্যর্থতার অভিযোগ এনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের ধাক্কা সত্ত্বেও প্রশাসনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট বার্তা দিলেন যে, পেন্টাগনের বর্তমান যুদ্ধনীতিতে তিনি কোনো পরিবর্তন আনছেন না।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


অভিশংসন দাবির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের প্রশংসায় ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান পরিচালনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের জোর দাবির মুখে তাঁর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প মন্তব্য করেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি পেন্টাগনে ‘চমৎকার কাজ করেছেন’।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার জবাবে প্রতিরক্ষামন্ত্রীর প্রতি নিজের এই অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথের গৃহীত বিভিন্ন সামরিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ পেন্টাগনে বেশ কিছু ঐতিহাসিক ও যুগান্তকারী সংস্কার এনেছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে তথাকথিত ‘ওয়োক’ (উদারপন্থী ও প্রগতিশীল মূল্যবোধে বিশ্বাসী) জেনারেলদের অপসারণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। কড়া ভাষায় ট্রাম্প বলেন, ‘আমি কোনো ওয়োক জেনারেল পছন্দ করি না।’ তাঁর মতে, হেগসেথ সামরিক বাহিনীকে অপ্রয়োজনীয় সামাজিক রাজনীতি থেকে মুক্ত করে খাঁটি যুদ্ধসক্ষম প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন।

এ ছাড়া হেগসেথের অতীত সামরিক দক্ষতার উদাহরণ টানতে গিয়ে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তাঁর নির্দেশনায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযানটি মাত্র ৪৮ মিনিটের মধ্যে সম্পন্ন হয়েছিল।

ইরানের সঙ্গে চলমান তীব্র সামরিক সংঘাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান নামের একটি দেশের সঙ্গে এখন আমাদের সরাসরি যুদ্ধ চলছে। দেশটি ভৌগোলিকভাবে খুব সুন্দর, তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ ও প্রণালিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের সামরিক বাহিনীর হাতে রয়েছে।’ এ সময় যুদ্ধের তীব্রতা নিয়ে সমালোচকদের দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প আরও দাবি করেন, সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে গত কয়েক মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি।

উল্লেখ্য, কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়লাভের পর ওয়াশিংটনে ইরান যুদ্ধের কৌশল ও বিপুল ক্ষয়ক্ষতি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরম আকার ধারণ করেছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ যুদ্ধনীতিতে বিভ্রান্তি ও কৌশলগত ব্যর্থতার অভিযোগ এনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের ধাক্কা সত্ত্বেও প্রশাসনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট বার্তা দিলেন যে, পেন্টাগনের বর্তমান যুদ্ধনীতিতে তিনি কোনো পরিবর্তন আনছেন না।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ