ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।

এ নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ উপনির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটের ব্যবস্থাপনা তদারকির জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলটি ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং ভোটগ্রহণের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ আসনে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়। এরপর বৃহস্পতিবার ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। তাঁর নির্বাচনের পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

ট্যাগ : ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে।

এ নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ উপনির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটের ব্যবস্থাপনা তদারকির জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলটি ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং ভোটগ্রহণের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ আসনে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়। এরপর বৃহস্পতিবার ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। তাঁর নির্বাচনের পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ