ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় ভূগর্ভ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পর্যটন এলাকা ইনানীর ছোট ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মাটির নিচ থেকে বের হওয়া আগুন জ্বলছিল।

এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ বন্ধ করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে অবস্থান করছেন।

তিনি আরও জানান, মাটির নিচে গ্যাসের উপস্থিতি থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের কাছের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, যেখানে আগুন বের হচ্ছে, তার পাশের একটি ঘরে কয়েকজন হোটেলকর্মী বসবাস করেন। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

এ ঘটনার পর ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হলেও সেখানে সত্যিই প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ।

মাটির নিচ থেকে আগুন বের হওয়ার প্রকৃত কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা ও পর্যবেক্ষণের পরই সেখানে গ্যাসের উপস্থিতি এবং আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ : কক্সবাজার ফায়ার সার্ভিস প্রাকৃতিক গ্যাস ইনানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় ভূগর্ভ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পর্যটন এলাকা ইনানীর ছোট ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মাটির নিচ থেকে বের হওয়া আগুন জ্বলছিল।

এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ বন্ধ করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে অবস্থান করছেন।

তিনি আরও জানান, মাটির নিচে গ্যাসের উপস্থিতি থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের কাছের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, যেখানে আগুন বের হচ্ছে, তার পাশের একটি ঘরে কয়েকজন হোটেলকর্মী বসবাস করেন। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

এ ঘটনার পর ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হলেও সেখানে সত্যিই প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ।

মাটির নিচ থেকে আগুন বের হওয়ার প্রকৃত কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা ও পর্যবেক্ষণের পরই সেখানে গ্যাসের উপস্থিতি এবং আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ