ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জসিম উদ্দীন ফেসবুক লাইভে এসে ভোটগ্রহণ ঘিরে নানা অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর দাবি, কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে, পাশাপাশি অবৈধভাবে টাকা বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতিত্বও লক্ষ্য করা গেছে। এসব অভিযোগ তুলে তিনি এক পর্যায়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ আসনে জসিম উদ্দীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে, পরে উচ্চ আদালতেও সংশ্লিষ্ট রিট খারিজ হয়। ফলে বিএনপির প্রার্থী না থাকায় জোটের সমর্থন যায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনের দিকে।

নির্বাচনী মাঠে জসিম উদ্দীন বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোট বর্জনের ঘোষণার পর দেবিদ্বার আসনে নির্বাচন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী

আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬