মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
আমি মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাব ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি মির্জা আব্বাসকে এক চুল পরিমাণও ভয় পাই না। তিনি গণতন্ত্রকে ধ্বংস করতে নেমেছেন। এটা অভিযোগ না, তার লোক আজকে আমাকে মিডিয়ার সামনে মেরেছে।
তিনি বলেন, যেখানেই সুযোগ পাচ্ছে আমার ওপর হামলে পড়ছে। আমাকে মারার সময় বলছেন মির্জা আব্বাসের এলাকায় কেন ঢুকছেন। ভোটারদের নিরাপত্তা নিয়েও আমাদের শঙ্কা আছে। গুণ্ডা, মাস্তান নিয়ে ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে। জন্মস্থান কিশোরগঞ্জ থেকেও লোক নিয়ে আসছে। আমরা ভোটারদের নিরাপত্তার দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, এরপর মানুষের ভালোবাসা পাচ্ছি আমি। অনেকে আমাকে ভোট দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে এসেছে। তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি সবসময় বলছি, আজ আমি যে ভোট পাচ্ছি এগুলো আমার না। এই ভোটগুলো আমাদের শহীদ ওসমান হাদির।



























